বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ জুলাই ২০২৫ ১৬ : ২২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘বিগ বস ১৮’-র বিতর্কিত প্রতিযোগী কাশিশ কাপুর এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন নিজের বাড়িতেই। তাঁর অভিযোগ, ঘরের কুক ৭ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাঁকে শারীরিকভাবে হেনস্থা করে। ঘটনাটি প্রকাশ্যে আসে কাশিশের নিজের ইউটিউব ভিডিওর মাধ্যমে, যেখানে তিনি পুরো ঘটনার বিবরণ দেন চোখে জল নিয়ে।
মুম্বইয়ের বীরা দেশাই রোড-এর নিউ অম্বিভালি সোসাইটিতে থাকেন কাশিশ। অভিযোগ অনুযায়ী, সাচিন কুমার চৌধুরী নামে এক ব্যক্তি গত ৫ মাস ধরে তাঁর বাড়িতে রাঁধুনি হিসেবে কাজ করছিলেন। কিছুদিন আগে, নিজের মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য বাড়িতে ৭ লক্ষ টাকা নগদ রেখেছিলেন কাশিশ। কিন্তু লকার খুলতেই দেখেন, ওই খামের ভিতর একটাও টাকা নেই!
আরও পড়ুন: ‘২৩ ঘন্টা কাজ করতে চাই…’ দীপিকা-ভাঙ্গার ‘স্পিরিট’ বিতর্কে আগুন লাগলেন রামু! ঝামেলায় কার পক্ষ নিলেন?
কাশিশের দাবি, তৎক্ষণাৎ তিনি রান্নার লোকটিকে ডাকেন। ও পালিয়ে যাচ্ছিল। মুখোমুখি প্রশ্ন করতেই, প্রথমে অস্বীকার করে। কিন্তু পকেট ঘাঁটতে বলতেই, এক বান্ডিল টাকা উড়ে পড়ে। তখনই কাশিশ ফোন ধরতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই কুক তাঁকে গায়ের জোরে দেওয়ালে ঠেলে ধরেন।কাশিশ বলেন, “আমি নিজের বাড়ির ড্রইংরুমে, দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকা অবস্থায় দাঁড়িয়ে। সে বলছে, ‘কাউকে কিছু বলবি না’। আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছে—‘নিজেকে বাঁচাও’।”
পরে ঠান্ডা মাথায় কাজ করে কাশিশ কৌশলে অভিযুক্তকে ফের বাড়িতে ডেকে আনেন, আর আগেই পুলিশকে খবর দেন। তাঁরা মিলে অম্বোলি থানায় পুলিশি অভিযোগ দায়ের করেন। যদিও সেই অভিযুক্ত ব্যক্তি পরে পুলিশের সামনে স্বীকার করে যে সে নাকি শুধু ৫০ হাজার টাকা নিয়েছে, যা কাশিশ ‘মিথ্যে’ বলে দাবি করেন।এই ঘটনার পর কাশিশ এখন কাজের সূত্রে সিঙ্গাপুরে রয়েছেন, কিন্তু মুম্বই পুলিশ তদন্ত চালাচ্ছে বলেই জানিয়েছে। তবে টাকা ফেরত পাবেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
কাশিশ বলেন,“আমি ২০ তলার ফ্ল্যাট থেকে সিঁড়ি বেয়ে নেমে ওর পিছনে দৌড়েছি। মাথা ঝিমঝিম করছিল, কিন্তু তখন মনে হল—‘মরে গেলেও পরে মরো, আগে এই লোকটাকে ধরো!’”
প্রসঙ্গত, বিগ বস ১৮-র ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে নিজের উদ্ধত স্বভাবের জন্য সলমনের কাছে জোর ধমক খেয়েছিলেন কাশিশ। আসলে, ‘উইকেন্ড কা ভার’ প্রত্যেক প্রতিযোগীকে নানা পরামর্শ দেন সলমন। কারও কারও ভাগ্যে জোটে তিরস্কার। তেমনই কাশিশকে বাক্যবাণে বিদ্ধ করেন সলমন। কারণ তার কয়েকদিন আগেই কাশিশ দাবি করেছিলেন, অবিনাশ নামে এক প্রতিযোগী তাঁর সঙ্গে প্রেমের অভিনয় করার চেষ্টা করেছিলেন, যাতে বিগ বসের ঘরে নতুন গল্প তৈরি করা যায়।
এই বিষয়ে পাল্টা কাশিশকেই কটাক্ষ করেন সলমন। কাশিশ বলেন, “দয়া করে আমাকে এক সেকেন্ডের জন্য কথাটা বলতে দিন।” সলমন ঝাঁঝালো স্বরে বলেন, “তোমাকে এক সেকেন্ডও বলতে দেওয়া হবে না।” উদ্ধত হয়ে কাশিশও ভাইজানকে বলে বসেন, “বেশ ঠিক আছে।” এ কথা শুনেই মেজাজ হারান ‘টাইগার’। সুর চড়িয়ে কাশিশকে ধমক দেন, “আমার সঙ্গে ভুলেও এই ভাবে কথা বলবে না। তা হলে বড় ভুল করবে।”এই ভিডিও সমাজমাধ্যমে মুহূর্তে হয়েছিল ভাইরাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি