বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৪ জুলাই ২০২৫ ১৫ : ১৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: অমিতাভ বচ্চন—একটা নাম নয়, একটা অভিজ্ঞতা। শুধু পর্দায় নয়, তাঁকে কাছ থেকে দেখাও যেন এক ‘অদ্ভুত ভাললাগায়’-য় ডুবে যাওয়া। এই অনুভবই প্রকাশ করলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার। ১৯৯২ সালে 'খুদা গওয়াহ' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সম্প্রতি, এক সাক্ষাতকারে কিরণ বলেন, “অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো—তিনি এতটা দুর্দান্ত অভিনেতা যে তাঁর অভিনয়ের প্রতি, কাজের প্রতি যে প্যাশন তা সহ-অভিনেতার রক্তে মিশে যায়। এত ছোঁয়াচে! একবার যদি ওঁর সঙ্গে কাজ করেছো, তারপর তাঁর প্রভাব থেকে বেরনো কিন্তু সহজ নয়। সহ-অভিনেতা, সহ-অভিনেত্রীদের প্রতি তাঁর ব্যবহার, সম্মান—সব কিছুই এক অনন্য অভিজ্ঞতা।”
তিনি আরও বলেন,“অনেক সময় শুটিংয়ে যখন খলচরিত্রের অভিনেতা সেই ছবির নায়ক-কে মারেন, তখন সেই নায়ক-অভিনেতা কোনও অভিব্যক্তি, প্রতিক্রিয়া দেন না। কিন্তু অমিতাভ বচ্চন এমন নন। আমি যতবার তাঁকে ঘুষি মারতাম, উনি প্রতিবার ২ ফুট পিছিয়ে যেতেন। এতটাই বিশ্বাসযোগ্য করে তুলতেন দৃশ্যগুলো।” কিরণ কুমার বলে চলেন, “অমিতজি শুধু দুর্দান্ত পারফর্মারই নন... দুনিয়ার যে কোনও বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করা যায়। কিন্তু একটা জিনিস বুঝেছি—তাঁর সঙ্গে কথা বলতে গেলে ওঁর ইচ্ছেই চূড়ান্ত। উনি যখন কথা বলতে চান, তখনই বল।”
আরও পড়ুন: বড়পর্দায় এই প্রথমবার একসঙ্গে রণবীর-ববি! ‘ধুরন্ধর’ এবং ‘অ্যানিম্যাল’-এর ‘গোপন মিশন’ কি ‘শক্তিমান’?
এর পাশাপাশি অভিনেতা কনওয়ালজিত সিংহের স্মৃতিতেও উঠে এল অমিতাভের ব্যক্তিত্বের আর এক দিক। ‘সত্তে পে সত্তা’-র শ্যুটিংয়ের সময় প্রথমে খুবই নার্ভাস ছিলেন তিনি। “আমি ভাল শট নিলেও ‘সরি’ বলে ফেলতাম, এতটাই নার্ভাস ছিলাম। উনি হেসে বলতেন, ‘আরে ভাই, এ তো দারুণ শট ছিল!’ এরপর আমার ছেলের আঁকার প্রদর্শনীতে যাওয়ার জন্য উনি নিজে আপ্ত-সহায়ককে বলে ডেট খুঁজে নিয়েছিলেন। এই যে বাড়তি আন্তরিকতা, এটাই তাঁকে ‘বিগ বি’ করে তোলে।”
এইমুহূর্তে কাজের দিক থেকেও কিন্তু দারুন ব্যস্ত ‘বিগ বি’। সম্প্রতি তিনি অভিনয় করেছেন রজিনীকান্তের সঙ্গে তামিল ছবি ‘ভেট্টাইয়ান’-এ। আবার আসছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সিজনেও। বয়স ৮০ পার করেও পর্দা ও মাটির সংযোগে সমানভাবে আজও যে তিনি শক্তিশালী এক ব্যক্তিত্ব, তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের স্বমহিমায় সঞ্চালিত এই কালজয়ী কুইজ শো ১১ অগাস্ট থেকে সোম থেকে শুক্র—রোজ রাত ৯টায় সম্প্রচারিত হবে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ (Sony LIV)-এ। নির্মাতা ও চ্যানেলের পক্ষ থেকে শো-এর প্রথম আনুষ্ঠানিক প্রোমো প্রকাশ্যে এসেছে। শো-এর এবারের প্রচার-অভিযানের স্লোগান, “জ্ঞানই আসল স্টাইল” — এমন বার্তাই যেন তুলে ধরছে নতুন সিজন। প্রোমোতে অমিতাভ বচ্চনের সংক্ষিপ্ত কিন্তু ব্যতিক্রমী সংলাপ, “1আপনাদের কি জানা আছে, ১১ আগস্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট ?” ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।তবে শুধু প্রচারেই থেমে থাকেননি 'বিগ বি'। নিজের ব্লগে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন কেবিসি (KBC)-র সঙ্গে তাঁর ২৫ বছরের আত্মিক সম্পর্কের কথা। জানিয়েছেন, এই শো শুধুমাত্র একটি কাজ নয়, বরং এক ধরণের যাত্রা—যেখানে দর্শকদের সঙ্গে তৈরি হয়েছে এক অদ্ভুত, ব্যক্তিগত সেতুবন্ধ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি