বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan returns to singing 27 years after Ghulam-now with formal training

বিনোদন | ২৭ বছর পর বড়পর্দায় গান গাইছেন আমির! কার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন? কোন ছবিতেই বা গাইবেন? রইল হদিস!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ জুলাই ২০২৫ ১৮ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে যদি কারও নাম ‘অবিরাম পরীক্ষক’ রাখা যায়, তাহলে তিনি আমির খান। কর্মক্ষেত্রে নিজেকে নিয়ে নানানভাবে অনবরত পরীক্ষা নিরীক্ষা করে চলেন আমির। এবং সেই কাজ নিখুঁতভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত হাল ছেড়ে দেন না তিনি। তাই তো তিনি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।  ১৯৯৮ সালে তাঁর অভিনীত ‘গুলাম’ ছবিতে নিজের গলায় ‘আতি ক্যায়া খণ্ডালা’ গেয়ে তিনিই ছিলেন প্রথম ‘খান’ সুপারস্টার, যিনি পর্দায় গান গেয়েছিলেন। এবার ২৭ বছর পর আবার প্লেব্যাক করছেন আমির — তবে এবার আর নিছক মজা করে নয়, বরং পুরোদস্তুর অনুশীলন করে, গানের ট্রেনিং নিয়ে!

 

আমিরের কথায়—“‘আতি ক্যায়া খণ্ডালা’ গানটা গেয়েছিলাম মজা করে। ভাগ্য ভাল ছিল, তাই জনপ্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু এবার আমি সত্যিই গানের প্রশিক্ষণ নিচ্ছি। বহু বছর ধরেই রেওয়াজ করছি।” জানিয়েছেন একটি কমেডি ছবির জন্য গাইছেন তিনি, যেখানে তাঁর চরিত্রটি ক্যামিও হলেও খুব গুরুত্বপূর্ণ!

 

আরও পড়ুন:  ‘গুলাম’-এর পরিচালনা মাঝপথেই ছাড়তে বাধ্য হয়েছিলেন মহেশ ভাট! নেপথ্যে ছিল আমিরের এই অদ্ভুত স্বভাব?

 

তা এই কমেডি ছবিটি কোন ধরনের? সে বিষয়ে অবশ্য আভাস দিয়েছেন আমির। “এই সিনেমা ওই বাসু চট্টোপাধ্যায় বা হৃষিকেশ মুখার্জির ছবির ধাঁচের — আজকাল আমরা যেই ধরনের সিনেমা ভুলেই গেছি। সাদাসিধে, হৃদয় ছোঁয়া কমেডি। যেখানে কেউ মরে যাচ্ছে না, হুড়োহুড়ি করে জীবন বাঁচছে না, বরং একটা দারুণ উষ্ণ অনুভূতি জাগে ছবিটা দেখে। ঠিক যেমন এককাপ গরম চায়ের মতো....এক লহমায় মন ভাল করে দেয়।”

 

তাঁর গাওয়া গান নিয়ে আমির আরও বলেন—“আমি এই ছবিতে দুটো গান গাইছি আমার নিজের গলায়। আর আমার সঙ্গীতগুরু হচ্ছেন সুচেতা ভট্টাচার্য। উনি আমাকে নিয়মিত গানের প্রশিক্ষণ দিচ্ছেন।” উল্লেখ্য, আমিরের সেই অনামী কমেডি ছবির সুরকারের দায়িত্ব সামলাচ্ছেন রাম সম্পথ — যিনি আগেও আমিরের সঙ্গে কাজ করেছেন ‘ডেলহি বেলি’ ও ‘তলাশ’ ছবিতে। তাঁর গান গাওয়ার গানের অনুপ্রেরণা কে, সেকথাও লুকিয়ে রাখেননি আমির — “আমার দিন শুরু হয় লতা দিদির গান দিয়ে। ওঁকে খুব মিস করি। আমার খুব কাছের মানুষ ছিলেন। খুব ভালবাসতেন আমাকে। আমি চাইতাম উনি শুনুন আমার গান, কীভাবে আমি চেষ্টা করছি।” 

 

প্রসঙ্গত, প্রেমিকা গৌরী স্প্র্যাট-এর সঙ্গে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমিরকে। নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন 'মিস্টার পারফেকশনিস্ট'। অভিনেতার ৬০ তম জন্মদিনে প্রেমিকা গৌরীকে সবার সামনে এনেছিলেন আমির। সেই থেকেই চর্চা, কবে আবারও বিয়ে করছেন আমির? এবার এই চর্চায় মুখ খুললেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির বলেন, “আমরা যে সম্পর্কে আছি, তা তো সবাই মোটামুটি এখন জানেই। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা আমাদের এক করে দিয়েছে। বিয়ে তো একটা নিয়ম মাত্র। মনে মনে বিশ্বাস করি, গৌরী ও আমি এখন বিবাহিত। তাই ভবিষ্যতে আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেব কি না, তা নিয়ে এখনও ভাবিনি।”

 

 

উল্লেখ্য, তাঁর বহু প্রতীক্ষিত  ছবি ‘মহাভারত’ নিয়েও এবার মুখ খুলেছেন ' মিস্টার পারফেকশনিস্ট'। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু করছেন ‘মহাভারত’ ছবির কাজ। তবে ‘মহাভারত’ স্রেফ একটি ছবির মধ্যেই শেষ হয়ে যাবে না, বরং — একের পর এক ছবি নিয়ে গঠিত এক বিশাল ফ্র্যাঞ্চাইজি হবে ‘মহাভারত’!

 
আমির স্পষ্ট ভাষায় বলেছেন, “আগস্ট থেকেই আমি ‘মহাভারত’-এর কাজ শুরু করছি। এটা একাধিক ছবি হবে—'ব্যাক টু ব্যাক' অর্থাৎ পরপর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া