বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Ajay Devgn finally breaks silence on Son Of Sardar 2 song dance steps memes

বিনোদন | আঙ্গুল নাড়িয়ে অজয়ের ‘অদ্ভুত নাচ’! ট্রোল-মিমের মাঝে ‘সর্দার’-এর যুক্তি হাসি বাড়াল না নেটপাড়াকে অপমান করল?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder ১৩ জুলাই ২০২৫ ১৬ : ১২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘সন অব সর্দার ২’-এর গান ‘পহলা তু’-তে অজয় দেবগণ আর ম্রুণাল ঠাকুরের আজব হাত-নাচ দেখে নেটপাড়া এখন যাকে বলে 'মিম-উইথ-তন্দুরি!' সেই মিউজিক ভিডিওতেই দেখা যাচ্ছে, অজয় দেবগণ ম্রুণালকে জড়িয়ে ধরে শুধুই হাতের ভঙ্গিমায় নেচে চলেছেন (না কি নাচার চেষ্টা করছেন?) নেটপাড়ার বড় অংশের রসিক মন্তব্য - এ যেন  ফিজিক্যাল এডুকেশনের অদ্ভুত সংস্করণ!

 

 

এবার  করা সেই মিম নিয়ে মুখ খুললেন খোদ অজয় দেবগণ। ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন—“আপনারা আমার মজা উড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন এই নাচটুকু করাটাও আমার জন্য খুব কঠিন ছিল। যাই হোক, আমি তো এটা করেই ফেলেছিএবার  তার জন্য একটা অন্তত ধন্যবাদ দিন।আমাকে ” পাশ থেকে ম্রুণাল ঠাকুর হেসে যোগ করলেন— “দেখতে খুব সহজ লাগলেও, এই নাচটা করতে গেলে মাথার দারুণ ব্যায়াম হয়ে যায়!”

 

 গত ১১ জুলাই মুক্তি পেয়েছে ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার। স্কটল্যান্ডের চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্যের মাঝে এই ছবিতে রয়েছে অ্যাকশন, কৌতুক, নাটক আর একেবারে পাঞ্জাবি তেজ!  ইনস্টাগ্রামে ট্রেলার শেয়ার করে অজয় লিখেছেন— “অ্যাকশন! ইমোশন! কনফিউশনের ভাণ্ডার। জসসি ফিরেছে, আর এবার সবকিছু ডাবল! সতর্কতা: এই ট্রেলার অতিরিক্ত হাসি, বিভ্রান্তি এবং সর্দার-সাইড এফেক্ট তৈরি করতে পারে!”

 

বিজয় কুমার অরোরা পরিচালিত এই ছবি ভরা একেবারে তারকাখচিত কাস্ট-এ।  অজয়-ম্রুণাল ছাড়াও রয়েছেন সঞ্জয় মিশ্র, বিন্দু দারা সিং, ডলি আহলুওয়ালিয়া, নীরু বাজওয়া, চাঙ্কি পান্ডে, কুব্বরা সেঠ, দীপক ডোবরিয়াল, রোশনি ওয়ালিয়া, শরৎ সাক্সেনা, সাহিল মেহতা প্রমুখ। প্রয়াত মুকুল দেবের একটি ক্যামিও-ও রয়েছে এই ছবিতে।

 

 

প্রসঙ্গত, এবার সর্দারের গল্প পাঞ্জাব ছেড়ে পৌঁছে গিয়েছে স্কটল্যান্ডে। প্রথম দৃশ্যেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে দর্শকদের দিকে—“স্কটল্যান্ডে কি আদৌ টিকতে পারবে সে?” শুরু থেকেই ছবিজুড়ে রয়েছে একগাল হাসির আমেজ। ট্রেলারের ভিডিওর গোড়ায় দেখা যায়, অজয় দেবগণের  চরিত্র এক বৃদ্ধা মহিলার (যাকে সে ডাকে ‘বেবে’) পোল ডান্স দেখে চমকে যায়, এবং পরক্ষণেই সেই মহিলা লুটিয়ে পড়েন! এখান থেকেই স্পষ্ট—এই ছবিতে ভুল বোঝাবুঝির হাসি-তামাশা থাকবে ভরপুর। এরপর মঞ্চে আসে ম্রুণাল ঠাকুরের চরিত্র, যিনি এই ছবির নায়িকা। প্রেম, বিয়ে আর পাগলামি—সব মিলিয়ে অজয়-ম্রুণালের জুটি কাউকে বিয়ে দেওয়ার মিশনে ব্যস্ত। সঙ্গে অ্যাকশন, রোম্যান্স আর কমেডি তো থাকছেই।

 

সেনা অফিসারদের জীবনকেও ছুঁয়ে যায় ছবির একাংশ। এক দৃশ্যে পাকিস্তানকে কটাক্ষ করে অজয় বলেন, “ওরা আমাদের দেশে বোম ফেলছে”। আর এক দৃশ্যে ‘বর্ডার’ ছবির সানি দেওলের প্রতি ইঙ্গিত রেখেই বলা হয়েছে একটি সংলাপ। এছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন সদ্য প্রয়াত মুকুল দেব, রবি কিষণ, বিন্দু দারা সিং ও কুবরা সেঠ। প্রথম ছবির জনপ্রিয় সংলাপ “জাস্ট জোকিং” আর “কদি হস্ ভি লিয়া কারো ” ফেরানো হয়েছে এই ট্রেলারে, যা দর্শকের মধ্যে ফিরিয়ে এনেছে নস্টালজিয়া ।


বড়পর্দায় সন অফ সর্দার ২ মুক্তি পাবে আগামী ২৫ জুলাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া