বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Fatima Sana Shaikh recalls how a tempo driver followed and harassed her

বিনোদন | ‘পিছন থেকে এসে…’ মাঝরাস্তায় এক টেম্পো চালক কী করেছিল ‘দঙ্গল’ অভিনেত্রীর সঙ্গে? শুনলে শিউরে উঠবেন!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৩ জুলাই ২০২৫ ১২ : ৪৯Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করলেন এমন কিছু যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, যা শুনলে গায়ে কাঁটা দেয়। একদিকে যেমন করোনার লকডাউনের সময় বাইকে চড়ে যাওয়ার পথে এক টেম্পো ড্রাইভারের হেনস্তার শিকার হয়েছেন তিনি, অন্যদিকে একটি ঘটনায় প্রকাশ্যে এক শারীরিক হেনস্থার প্রতিবাদ করায় এক ব্যক্তির কাছে শারীরিকভাবে নিগৃহীতও হতে হয় তাঁকে।

 

“লকডাউনের সময় সাইকেল চালাচ্ছিলাম, মুখে মাস্ক ছিল। হঠাৎ দেখি এক টেম্পো ড্রাইভার পিছন থেকে এসে হর্ন বাজাচ্ছে আর অদ্ভুত সব আওয়াজ করছে। আমাকে ফলো করছিল সে, যতক্ষণ না আমি নিজের বাড়ির গলিতে ঢুকি!”—বলেছেন ‘দঙ্গল’ অভিনেত্রী।

 

আরও পড়ুন: ‘ভাল ছেলে শুধু সিনেমাতেই থাকে’, বিজয় বর্মার সঙ্গে প্রেম-জল্পনায় জল ঢাললেন ফতিমা?

 

কিন্তু আরও ভয়ংকর অভিজ্ঞতা তাঁর জীবনে ঘটে, যখন এক পুরুষ প্রকাশ্যে তাঁকে অশ্লীলভাবে ছুঁয়েছিল। " সঙ্গে সঙ্গে আমি তাকে ঠাটিয়ে মেরে ফেলেছিলাম। কিন্তু সে এমন ভাবে আমায় ঘুষি মারে, আমি পড়ে যাই মাটিতে। ওই লোকটা আমায় এত জোরে মারে, যে আমি পুরোপুরি নীচে পড়ে যাই! আমি তো শুধু ওর ভুলের প্রতিবাদ করেছিলাম। "- মন্তব্য ফতিমার। 

 

এই ঘটনা ফতিমার জীবনে এক ‘ওয়েক-আপ কল’ হয়ে আসে। বলেন, “ওই ঘটনার পর আমি আরও সতর্ক হয়ে গেছি। বুঝেছি, এমন পরিস্থিতিতে কী করব, কীভাবে প্রতিক্রিয়া দেব, সেটাও আমাদেরই ভেবে নিতে হয়। কীরকম কপাল বলুন! অন্যায় আমাদের সঙ্গে হচ্ছে, অথচ ভাবনা আমাদেরই—আমরা কীভাবে রিঅ্যাক্ট করব!”


সম্প্রতি তাঁকে দেখা গেছে অনুরাগ বসুর ‘মেট্রো…ইন দিনও’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন আলি ফজল। সমালোচক ও দর্শকদের কাছ থেকেই ছবিটি পেয়েছে ইতিবাচক সাড়া। পাশাপাশি, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘আপ জ্যায়সা কোই ’, যেখানে তিনি জুটি বেঁধেছেন আর. মাধবনের সঙ্গে। এই ছবিটি পরিণত প্রেম ও সঙ্গীতময় স্নিগ্ধ এক সম্পর্কের গল্প বলে।

কেরিয়ারে যতই সাফল্য আসুক, বাস্তব জীবনের এই ভয়ানক অভিজ্ঞতাগুলো যেন আজও ফাতিমার মন থেকে মুছে যায়নি । তাই এই সাহসী স্বীকারোক্তির মাধ্যমে বহু নারীর মনের কথাই যেন প্রকাশ করে দিলেন তিনি।

 

কয়েক মাস আগে, এক সাক্ষাৎকারে ফতিমা বলেছিলেন—“ দক্ষিণের ছবির একজন কাস্টিং এজেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি তো সব করতে রাজি থাকবে, তাই তো?’ আমি তখন উত্তর দিই, আমি আমার কাজ মন দিয়ে করব, চরিত্রটিকে ফুটিয়ে তুলে ধরার জন্য যা, যা প্রয়োজন সেটাই করব। কিন্তু উনি বারবার ওই কথাই বলছিলেন। তখন আমি ভাবলাম দেখি উনি কতটা নিচে নামতে পারেন, তাই বোকা সেজে শুনছিলাম।”
“প্রযোজকরা ঘুরিয়ে-ফিরিয়ে বলতেন— ‘তোমাকে অনেকের সঙ্গেই ‘দেখা’ করতে হবে’, কিংবা ‘তোমাকে এটা ওটা করতে হবে’। যদিও সরাসরি কিছু বলত না, তবু কথার অন্তর্নিহিত অর্থ বোঝা যেত। ফতিমা আরও যোগ করেন, “যে ব্যক্তি এমন ব্যবহার করেছিল, সে কোনও বড় প্রযোজক ছিল না, সম্ভবত একটা ছোট প্রোডাকশনের কেউ। ওর ব্যবহার, আচরণ কোনওভাবেই গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিকে পেশ করে না!”


 
ফতিমা আরও জানান হায়দরাবাদে তিনি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হন, যেখানে প্রযোজকরা ঘুরিয়ে-ফিরিয়ে বলতেন— “তোমাকে অনেকের সঙ্গেই ‘দেখা’ করতে হবে”, কিংবা “তোমাকে এটা ওটা করতে হবে”। যদিও সরাসরি কিছু বলত না, তবু কথার অন্তর্নিহিত অর্থ বোঝা যেত। ফতিমা আরও যোগ করেন, “যে ব্যক্তি এমন ব্যবহার করেছিল, সে কোনও বড় প্রযোজক ছিল না, সম্ভবত একটা ছোট প্রোডাকশনের কেউ। ওর ব্যবহার, আচরণ কোনওভাবেই গোটা দক্ষিণী ইন্ডাস্ট্রিকে পেশ করে না!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া