শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | স্মৃতি হারিয়ে ফের বিয়ে করল 'সূর্য'? ফের সতীন আসছে 'দীপা'র! কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জুলাই ২০২৫ ১০ : ০৩Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন চমকে রোজ দর্শকের মন জয় করছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। যদিও এখন নতুন গল্পের জেরে টিআরপি-তে তেমনভাবে জায়গা পায়না এই মেগা। তবে সূর্য-দীপা ও তাদের দুই মেয়ে সোনা-রূপার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। 

 

 

 

গল্পের নতুন মোড়ে আবারও স্মৃতি হারিয়েছে সূর্য। কিন্তু দীপার প্রতি একটু একটু করে দূর্বল হয়ে পড়ছে সে। এদিকে সেনগুপ্ত বাড়ির উপর থেকে বিপদের ছায়া যেন সরছে না। একদিকে কুন্তলা অন্যদিকে ঊর্মি, যেন উঠেপড়ে লেগেছে পরিবারের ক্ষতি করার জন্য। দীপা যেকোনও উপায়ে পরিবার ও সূর্যকে রক্ষা করতে চায়। কিছুদিন আগেই সূর্যকে নিয়ে পালিয়ে গিয়েছিল সে। আশ্রয় নিয়েছিল এক অচেনা ব্যক্তির বাড়িতে। কিন্তু সেখানেও ষড়যন্ত্রের শিকার হয় সূর্য-দীপা। যদিও ঝড়ের রাতে ওই অচেনা জায়গা কাছাকাছি এনেছিল তাদের দু'জনকে‌। 

 

আরও পড়ুনঃ গোপনে বিয়ে সারলেন রূপা ভট্টাচার্য, কার সঙ্গে সাতপাক ঘুরলেন অভিনেত্রী?

 

কিন্তু এবার জানা যাচ্ছে, ফের বিপাকে পড়েছে তারা। এর মধ্যে বিমান দুর্ঘটনার শিকার সোনা। কিন্তু তার মন থেকে এখনও পর্যন্ত মায়ের প্রতি বিষ যায়নি। সুযোগ পেলেই সে মাকে অপমান করতে ছাড়ছে না। এমন সময় এল এই ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে নিখোঁজ হয়ে গিয়েছে সূর্য। তাকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে দীপা ও রূপা। তারা একটি গ্রামের ভিডিওতে দেখতে পায় সূর্যকে। তখনই ওই গ্রামে চলে আসে তারা। সঙ্গে আসে সোনাও। কিন্তু গ্রামে এসে স্থানীয় লোকদের সূর্যের কথা জিজ্ঞাসা করতেই তারা এক অদ্ভুত জবাব দেয়। জানায় যে, সূর্য নাকি কয়েকদিন আগেই তার স্ত্রীর সঙ্গে এই গ্রাম ছেড়ে বেরিয়ে গিয়েছে। এই কথা শুনে চমকে ওঠে রূপা। সে জানতে চায় দীপাই কি তার বাবাকে নিয়ে গিয়েছে? কিন্তু দীপা অস্বীকার করে এ কথা। মনে মনে ভাবে, কে এই স্ত্রী? সূর্য কি তবে সব ভুলে নতুন করে কারওর সঙ্গে জীবন শুরু করল? নাকি আবার কোনও শত্রু সূর্যর স্ত্রীর রূপে তাকে বিপদের মুখে ফেলতে আসছে? 

 

 

এখন এই প্রশ্নের উত্তর খুঁজছেন দর্শকও। কে আসছে সূর্যর স্ত্রীর চরিত্রে? যদিও এই উত্তর এখনও পাওয়া যায়নি। কিছুদিন আগে গল্পে দেখানো হয়েছিল রুডিও মারা যায়নি। সে আবারও শুরু করেছিল ষড়যন্ত্র। তার ষড়যন্ত্রের শিকার হয়েছিল সূর্য আর ছোট্ট লাবণ্য। তাদের অপহরণ করে আটকে রেখেছিল রুডি। এদিকে, দীপা তাদের উদ্ধার করতে এলে ছদ্মবেশে তাকে আঘাত করেছিল সে। এমন এক ইঞ্জেকশন দীপাকে দিয়েছিল সে, যার ফলে দীপার দেহ অসার হয়ে গিয়েছিল। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীপাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল। কিন্তু শরীর অসার হলেও প্রাণ ছিল দীপার।‌ সে চিৎকার করে বলতে চায় যে সে বেঁচে আছে, তাকে যেন জ্যান্ত পুড়িয়ে দেওয়া না হয়। সূর্যকে বাঁচাতে বলে, কিন্তু কেউ শুনতে পায় না তার কথা। যদিও পরে সূর্যর চেষ্টায় সুস্থ ওঠে দীপা। 

 

 

দীপা ও সূর্যর জীবনের নানা মোড় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমানে যখন ধারাবাহিকের মেয়াদ মাত্র তিন মাসেই ফুরিয়ে যাচ্ছে, তখন এই ধারাবাহিক বছরের পর বছর চলছে। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে টিআরপিতে নিজের জায়গাও করে নিচ্ছে 'অনুরাগের ছোঁয়া'। এবার গল্পের নতুন মোড়ে ঠিক কী ঘটতে চলেছে, আর তা কতটা দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারবে এখন সেটাই দেখার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া