রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জানুয়ারী ২০২৪ ১৪ : ৪২Angana Ghosh
বরের ছুট
‘আমার বর ঘোড়ায় আসেনি। নিজেই একছুটে চলে এসেছে বিয়ের আসরে।‘ বক্তা ইরা খান। আমির খানের সদ্যবিবাহিত কন্যা। ইনস্টাগ্রামে নিজের বিয়ে নিয়ে পোস্টে এ ভাবেই মজায় মেতেছেন ইরা। মঙ্গলবার নিজের দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইরা। বিয়েতে কন্যাকর্তা আমিরের সঙ্গে ছিলেন তাঁর দুই প্রাক্তন স্ত্রী, ইরার মা রিনা এবং কিরণ রাও।
সুস্মিতার প্রেম
প্রাক্তন প্রেমিক রোহমান শলকে প্রেমে মোড়া জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে সুস্মিতা রোমানকে আদর করে ‘বাবুশ’ বলে ডেকেছেন। সঙ্গে লিখেছেন, ‘জন্মদিনে রইল অঢেল ভালবাসা ও শুভেচ্ছা।‘ সঙ্গে আদরের চুম্বন। জন্মদিনের শুভেচ্ছায় সামিল করেছেন দুই কন্যা রেনি এবং আলিশার নামও। সুস্মিতাকে দেওয়া জবাবি কমেন্টে তাঁকে ‘বাবুশ’ বলে ডেকেছেন রোহমানও। তবে কি ফের জুড়ল ভাঙা সম্পর্ক? জোরদার চর্চা শুরু নেটপাড়ায়।
ববিকে ঘিরে উন্মাদনা
মুম্বই বিমানবন্দরের সামনে নামতেই নিমেষে ঘিরে ধরল অনুরাগীর ভিড়। তারপরেই সেলফি তোলার ঠেলাঠেলি। বহু বছর পরে ববি দেওলকে ঘিরে এভাবেই বাড়ছে উন্মাদনা। সৌজন্যে নতুন ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে মাত্র মিনিট পনেরোর জন্য তাঁকে দেখা গিয়েছে পর্দায়। তাতেই অভিনয়ে চমকে দিয়েছেন ববি। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই তারপর থেকেই। ভক্তকুলের এমন ভালবাসা পেয়ে আপ্লুত অভিনেতা নিজেও।
রাজকুমারের অভিষেক
এবার ওটিটিতে অভিষেক হতে চলেছে রাজকুমার হিরানির। নিজেই সে কথা ঘোষণা করলেন জনপ্রিয় পরিচালক। তাঁর সাম্প্রতিক ছবি ‘ডাঙ্কি’ নিয়ে শোরগোলের ফাঁকেই এই খবরে বেজায় খুশি ভক্তরা। রাজকুমার জানিয়েছেন, তাঁর পরিচালনায় প্রথম ওটিটি শো আসতে চলেছে ডিজনি হটস্টারে। যাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিক্রান্ত মাসে-কে। বড় পর্দার পরে এবার ওটিটিতে হিরানি-ম্যাজিকের আশায় অনুরাগীরা। অন্য দিকে, ‘টুয়েলভথ ফেল‘-এর অভাবনীয় জনপ্রিয়তা এর মধ্যেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে বিক্রান্তকেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি