বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১৯ : ০০Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনীর সুর বেজে ওঠে। চলতি বছর ২১ সেপ্টেম্বর মহালয়া। মহালয়ার পুণ্যলগ্ন মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে।
প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। এবার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী সুদীপ্তা রায়। তবে কোনও চ্যানেলে নয়, দেবী রূপে তাঁকে দেখা যেতে চলেছে সমাজমাধ্যমের পাতায়। সুদীপ্তার লুক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। কিছু অংশের শুটিংও সেরেছেন অভিনেত্রী।

সুদীপ্তাকে দর্শক শেষ দেখেছিলেন কালার্স বাংলার ধারাবাহিক 'ফেরারি মন' ধারাবাহিকে। যদিও মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় তাঁর। এর আগে যদিও নাচের মঞ্চে পরিচিতি পেয়েছিলেন সুদীপ্তা। তাঁর প্রথম ধারাবাহিক জি বাংলার 'চোখের বালি'। এই মেগায় 'আশালতা'র চরিত্রে দর্শক দেখেছিলেন সুদীপ্তাকে।

প্রথমবার দুর্গা রূপে মহালয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "একজন নৃত্যশিল্পী কিংবা অভিনেত্রী হিসেবে এটা প্রথম স্বপ্ন থাকে। টিভিতে ছোটবেলায় যখন পছন্দের অভিনেত্রীদের দেবী রূপে দেখতাম, তখন খুব ভাল লাগত। এবার আমার ইচ্ছেপূরণের পালা। মহালয়ায় আগেও অভিনয় করেছি, তবে দেবীর অন্যান্য রূপে দর্শক দেখেছেন আমায়। এক্ষেত্রে দুর্গা রূপে নিজেকে দেখব ভেবেই ভাল লাগছে।"

কবে আবার ছোটপর্দায় ফিরবেন তিনি? এই প্রসঙ্গে সুদীপ্তা বলেন, "আগের ধারাবাহিক শেষ হতে কিছুদিনের বিরতি নিয়েছিলাম। এর মাঝে বেশ কিছু মেগায় অভিনয়ের প্রস্তাব এসেছিল ঠিকই। তবে, যেকোনও কারণেই হোক, তা আর করা হয়নি। এবার কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি কিছুদিনের মধ্যেই আবারও পর্দায় ফিরব।"

প্রসঙ্গত, কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনায় অমবস্যার একটি নির্দিষ্ট ক্ষণকে সনাতন ধর্মে মহালয়া বলা হয়। আর এক্ষেত্রে প্রশ্ন আসে মহালয়া আসলে কী? মহালয়া শব্দটির আক্ষরিক অর্থ হল মহান যে আলয় বা আশ্রয়। অর্থাৎ মহা+আলয় জুড়ে এই শব্দ। যদিও সন্ধির নিয়ম মেনে শব্দটি‘মহালয়’ হওয়ার কথা। তবে‘মহালয়া’ বলার পিছনে কোনও ব্যকরণগত ব্যাখ্যা নেই। বিশেষজ্ঞদের মতে, দেবীপক্ষের শুভ সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রীলিঙ্গ করে ‘মহালয়া’ বলা হয়।
আরও পড়ুন: মাত্র চার বছর বয়সেই রান্নায় পটু ঈশান! মা নুসরতের জন্য নিজের হাতে কী বানালো ছোট্ট ছেলে?
যদিও মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর প্রত্যক্ষভাবে কোনও যোগ নেই। বরং মহালয়ার রয়েছে পৃথক মাহাত্ম্য। দুর্গাপুজোর সঙ্গে যুক্ত উৎসব নয় মহালয়া। আসলে এই দিনটি পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর দিন। সারাবছর কোনও সময় তর্পণ না করলেও মহালয়ার তর্পণে সর্বসিদ্ধি বলে মনে করা হয়।
মহালয়ার ইতিকথা এখন টেলিভিশনের দৌলতে সবারই কম বেশি জানা। সুদীপ্তা তো সমাজমাধ্যমে দুর্গা হচ্ছেন। কিন্তু স্টার জলসা বা জি বাংলায় কে হচ্ছেন দুর্গা? কোন নায়িকারা থাকছেন দেবীর অন্যান্য রূপে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এবারও জি বাংলার মহালয়ায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই দর্শক দেখতে পাবেন, এমনটাই শোনা যাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি