বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১৭ : ৫৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা সম্প্রতি কানাডার এক শহরে ক্যাফে তৈরি করেছেন। তাঁর স্ত্রী গিনিও এই ক্যাফের সঙ্গে যুক্ত। ক্যাফের নাম 'ক্যাপস ক্যাফে'। এই খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন কপিল ও গিনি। খুশির ঢেউ উঠেছিল তাঁদের অনুরাগী মহলে। তবে এবার এই ক্যাফে ঘিরে এল আতঙ্কের খবর।
সম্প্রতি অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ ছিল, ফলে কোনও প্রাণহানির খবর নেই। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, স্থানীয় সময় রাত প্রায় একটা নাগাদ কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মোট ছয় রাউন্ড গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছিল সমাজমাধ্যমে।
আরও পড়ুন: শুধু সইফ নয়, করিনার উপরেও হয়েছিল ভয়ঙ্কর হামলা! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে কী বললেন রণিত রায়?
বর্তমানে তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। এই ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে যে, ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি কপিল শর্মার একটি স্বপ্নের প্রকল্প। কপিল বর্তমানে কানাডায় নেই, তবে তিনি এই খবর শুনে বেশ মর্মাহত। কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন কপিল। 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' দর্শকদের নজর কেড়েছে। কমেডি শোয়ের পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন কপিল। সিনেদুনিয়ায় জনপ্রিয়তা অর্জনের পর পরই ভিনদেশে ক্যাফে খুলেছেন কপিল। কমেডি তারকার ক্যাফে ঘিরে উন্মাদনাও চোখে পড়েছে। এর মধ্যেই দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

এদিকে এই হামলার পর কানাডার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এর মাঝেই সরাসরি হুমকি পেলেন কপিল। কারণ, এই ঘটনার সঙ্গে খলিস্তানি জঙ্গি দলের যোগসূত্র আছে। কানাডায় তাঁর ক্যাফেতে গুলি চালানোর পর এবার কপিল শর্মার ওপর জঙ্গি হামলার হুমকি খলিস্তানিদের। কপিলকে এই হামলার হুমকি দিল খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিস। জঙ্গি পান্নুনের এই সংগঠন একটি ভিডিয়ো প্রকাশ করে বলেছে, কপিল শর্মা কানাডায় বিনিয়োগ করে প্রধানমন্ত্রী মোদীর হিন্দুত্ববাদী আদর্শ পরিচালনা করছেন।
পান্নুনের আরও বক্তব্য, কানাডায় ব্যবসার আড়ালে হিন্দুত্ববাদের হিংসাত্মক মতাদর্শ বিকশিত হতে দেবে না সে। এই ভিডিয়োতে এসজেএফ প্রধান পান্নুনও কপিল শর্মাকে নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তোপ দেগেছেন। তিনি বলেন, "কপিল শর্মা মেরা ভারত মহানের স্লোগান দিচ্ছেন। এছাড়া তিনি প্রকাশ্যে মোদীর হিন্দুত্বের প্রচার করেন। কিন্তু মোদীর ভারতে বিনিয়োগের পরিবর্তে কানাডায় বিনিয়োগ করছেন। কানাডা তোমার ব্যবসার জায়গা নয়। তোমার রক্তমাখা টাকা নিয়ে হিন্দুস্তানে ফেরত চলে যাও। ব্যবসার আড়ালে সহিংস হিন্দুত্ববাদী মতাদর্শকে কানাডার মাটিতে জায়গা দেব না।"
প্রসঙ্গত, এ বিষয়ে কপিল শর্মা বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে ক্যাপস ক্যাফের তরফে একটি সংবেদনশীল বার্তা এসেছে। সেখানে বলা হয়েছে, "আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও আনন্দ দেওয়ার আশায় এই ক্যাফে খুলেছিলাম। আমাদের স্বপ্ন ছিল, মানুষের ভালবাসা পাওয়ার। তবে আমাদের স্বপ্নের সঙ্গে এই ঘটনাটা হওয়া হৃদয়বিদারক। আমরা এই ধাক্কাটা সামলে ওঠার চেষ্টা করছি, হাল ছাড়ছি না।"
আরও বলা হয়, "আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের বিশ্বাস আমাদের উপর রাখুন। যাতে ভবিষ্যতে এই দুঃসময় আমরা কাটিয়ে উঠতে পারি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি