বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শুধু সইফ নয়, করিনার উপরেও হয়েছিল ভয়ঙ্কর হামলা! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে কী বললেন রণিত রায়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১৭ : ২৩Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর হামলা হওয়ায় তটস্থ বি-টাউন।‌ যেদিন সইফের উপর আক্রমণ হয়, সেদিন নাকি নৈশপার্টিতে মত্ত ছিলেন করিনা। এই খবর ছড়িয়েছিল প্রথমে। যদিও পরে তদন্তের রিপোর্টে জানা যায়, সেদিন সইফ-করিনা একসঙ্গেই বাড়িতে ছিলেন। তবুও স্বামীর উপর হামলা হওয়ায় নিজের দৈনন্দিন জীবনযাপনেও পরিবর্তন এনেছেন বেবো।

 


একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মুম্বইয়ে এই ধরনের ঘটনা খুব কমই শোনা যায়, যেখানে আমেরিকায় এই ধরণের ঘটনা বেশি দেখা যায়। তিনি এখনও এই ঘটনার সঙ্গে পুরোপুরিভাবে মানিয়ে নিতে পারেননি। এমনকী ঘটনার প্রথম কয়েক মাস তিনি খুব অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। ঘুমোতে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক সংগ্রাম করতে হয়েছিল করিনাকে। 

এবার জানা যাচ্ছে, শুধু সইফের উপর হামলা নয়, করিনাকেও মারার চেষ্টা করা হয়েছিল! অভিনেতা রণিত রায় এই বিষয়েই চাঞ্চল্যকর এক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, সইফের উপর হামলার পর, করিনা কাপুরের গাড়িতেও হামলা করা হয়েছিল। 

আরও পড়ুন: ছ'বছর ধরে যৌনপল্লীতে রাত কাটিয়েছেন! প্রকাশ্যে এল জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের গোপন কেচ্ছা 


রণিত একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একটি নিরাপত্তা সংস্থাও চালান। যখন সইফের উপর আক্রমণ করা হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর কোম্পানি সইফকে নিরাপত্তা দিয়েছিল। এরপর যখন সইফ হাসপাতাল থেকে ছাড়া পান, তখন রণিত নিজেই তাঁর সঙ্গে ছিলেন। তিনি বলেন, "সেদিন যা ঘটেছিল তা এখনও সকলের হয়তো মনে রয়েছে। আমি যখন বেবোর সঙ্গে কথা বলেছিলাম এবং সইফ হাসপাতালে ভর্তি থাকাকালীন বাড়িটি দেখতে গিয়েছিলাম, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। আমি খুব সাধারণ কিছু পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তার কোনওটিই বাস্তবায়িত হয়নি।" 

 

তিনি আরও বলেন, "হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সইফ যখন বাড়ি ফিরছিল, তখন চারদিকে থিকথিক করছিল ভিড়। বাড়ি ফেরার সময়ে, করিনার গাড়িতেও আক্রমণ করা হয়েছিল। তখন ও খুব ভয় পেয়ে গিয়েছিল। আমি ওকে নিতে গিয়েছিলাম, এবং বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা ব্যবস্থাও তৈরি ছিল, এবং পুলিশ বাহিনীর কাছ থেকেও সাহায্য পাওয়া গিয়েছিল। যদিও কে বা কারা করিনার গাড়ির উপর চড়াও হয়েছিল, তা জানা যায়নি।"

 


প্রসঙ্গত, সইফের উপর হামলার পর থেকে বদল এসেছে পাতৌদি পরিবারের জীবনযাত্রায়। দুই ছেলে তৈমুর ও জেহ-কে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সইফ-করিনা। বেড়েছে তাঁদের নিরাপত্তাও। ঘটনার প্রভাবে এখনও আতঙ্কে থাকেন করিনা। 

 

ঘটনার পর এক সাক্ষাৎকারে করিনার বলেন, "সময়ের সঙ্গে সঙ্গে, বুঝতে পেরেছি যে স্মৃতি ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। যখন আপনি চোখের সামনে এমন ঘটনা দেখবেন, তখন আপনি কখনই সত্যিই তা কাটিয়ে উঠতে পারবেন না। মাসের পর মাস ঘুমোতে পারতাম না রাতে। চিন্তা হত দুই সন্তানের জন্য। এত অল্প বয়সে বাড়িতে এমন একটা কাণ্ডে দেখেছে তারা, কী প্রভাব পড়বে তাঁদের শিশুমনে, সেই নিয়ে চিন্তা হতো সব সময়। বর্তমানে মাসে ১০-১৫ দিনের বেশি কাজ করি না। এমনকী নৈশ পার্টিতে যাওয়াও ছেড়ে দিয়েছি একেবারে। পরিবারকে সময় দিই, আর সুস্থ জীবনযাপনের চেষ্টা করি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া