বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১৩ : ১৮Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
মাত্র ২০ দিনের জন্য ফিরছে 'তুলসী'?

আবার ছোটপর্দার আইকনিক চরিত্র 'তুলসী' হয়ে ফিরছেন স্মৃতি ইরানি। আর তার সঙ্গেই ফিরছে ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হবে ষ্টার প্লাস চ্যানেলে আগামী ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০ টা। এছাড়া অনলাইনেও এবার দেখতে পাবেন তুলসী ও তাঁর পরিবারকে। জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যাবে এই ধারাবাহিক যে কোনও সময়ে।২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। ধারাবাহিক শুরু হওয়ার আগেই এল বড় খবর। এই মেগা নাকি মাত্র ১৫-২০টি পর্বে সম্প্রচারিত হবে। প্রথমে নাকি ১৫০ পর্বের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর। তবে এবার জানা যাচ্ছে এমনটাই। ২০০৮ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার পর দর্শকের প্রত্যাশা রাখতে নাকি এমনটাই পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুনঃ 'প্রধানজি লাউ খাব..,'-ভিডিও কলে প্রিয়াঙ্কা চোপড়ার আবদার শুনে এ কী বলে বসলেন 'পঞ্চায়েত' অভিনেতা?
জুটিতে ইমরান-জেনেলিয়া

ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর। তবে গত বুধবার নির্মাতাদের তরফ থেকে টিজার মুক্তি পেলে এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা শতগুণ বৃদ্ধি পায়। কারণ এই ছবিতে ইমরানের নায়িকা হিসেবে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অপারশক্তি খুরানাও। এদিকে, জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘মস্তি’র চতুর্থ কিস্তি ‘মস্তি ৪’-এর শুটিং শুরু হয়েছে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। বৃহস্পতিবার বার্মিংহামের ভিক্টোরিয়া স্কোয়ারে এই সিনেমার গোটা ইউনিটকে শুটিং করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন ছবির তিন তারকা—রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সেখানে সকলের নজর কাড়ে জেনেলিয়ার উপস্থিতি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি কেবল শুটিং দেখতে এসেছেন। কিন্তু পরে দেখা যায়, তিনি গানের রিহার্সাল করছেন এবং দৃশ্যেও অংশ নিচ্ছেন। ফলে নেটপাড়ায় গুঞ্জন, এই গানে জেনেলিয়ার একটি বিশেষ উপস্থিতি বা ক্যামিও রয়েছে।
প্রথমদিনে কত আয় 'মালিক'-এর?

রাজকুমার রাওয়ের ছবি 'মালিক'-এর পরিচালনা করেছেন পুলকিত। এই সিনেমাটি সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছে। রাজকুমারের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। 'মালিক' ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় ধরা দিয়েছেন রাজকুমার রাও। ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন মানুষী চিল্লার। শুক্রবার অর্থাৎ ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমারের অ্যাকশন থ্রিলার ছবি 'মালিক'। এই ছবিটি সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত পর্যালোচনা পেয়েছে। রাজকুমারের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। দর্শকের মধ্যেও উত্তেজনা ছড়িয়েছে এই ছবি। প্রথম দিনে এই খবর লেখার সময় পর্যন্ত ৩.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এটাই এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়। এই ছবিটি সপ্তাহান্তে আরও দুর্দান্ত উপার্জন করবে বলে আশা করছেন সিনেমা বিশেষজ্ঞরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি