বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুলাই ২০২৫ ১২ : ১৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু হয় অভিনেত্রী রায়তী ভট্টাচার্যের। সমাজমাধ্যমের পাতায় বিভিন্ন বিষয়ে মন্তব্য করায়, নেটিজেনদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন। এরপর শুরু হয় তাঁর বাংলা ছবির জগতে পথ চলা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর অভিনীত 'শেষপাতা' দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিতে রায়তীকে অন্যভাবে চিনেছিলেন দর্শক।
এরপর একে একে ছবি ও সিরিজের মাধ্যমে বিনোদন জগতে তাঁর এগিয়ে চলা। এবার রায়তী পরিচালকের আসনে। আগে নিজের পরিচালনায় কাজ করলেও এবার গুছিয়ে নিয়েছেন আগের থেকে। নিজের পরিচালনায় রায়তী তৈরি করেছেন একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি। নাম 'অসমাপ্ত'। এই ছবিতে নিজেই অভিনয় করেছেন তিনি। সাত মিনিটের এই ছোট ছবিটির ক্যামেরা থেকে এডিট সবটাই একা হাতে সামলেছেন অভিনেত্রী। মোবাইল ফোনেই হয়েছে শুটিং। ছবির গল্পে এক বন্ধুত্বের জটিলতাকে ফুটিয়ে তুলেছেন তিনি। গল্পে তাঁর চরিত্রের নাম 'শ্রীতমা'।
আরও পড়ুনঃ জীবন সংকটে 'ময়ূখ!' কার চক্রান্তে ঘোর বিপদে 'পুতুল'-এর সংসার? কী হতে চলেছে আগামী পর্বে?
সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অষ্টম তম বর্ষে মনোনয়ন পেয়েছে রায়তীর এই ছোট ছবিটি। ১৩ জুলাই নন্দন ৩-এ প্রদর্শিত হবে 'অসমাপ্ত'।
পরিচালনায় পদার্পণ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রায়তী ভট্টাচার্য বলেন, "অভিনয়ের পাশাপাশি পরিচালনায় বরাবরই আগ্রহ ছিল। একদিন নিজের খেয়ালে তৈরি করে ফেলি এই ছোট ছবিটি। কয়েকজনকে যখন দেখাই, তখন তাঁদের থেকে আশ্বাস পাই যে এটা ফেস্টিভ্যালে দেওয়া যেতে পারে। তাই সাহস করে এগিয়ে যাই। আসলে একাই কাজ করে অভ্যস্ত, তাই এই কাজের ক্ষেত্রে নতুন করে ভয় পাইনি। বরং কাজ করতে সুবিধাই হয়েছে। আসলে একটু গুছিয়ে কাজ করলে সত্যিই কিন্তু একটা ফোনেই সবকিছু করা যায়।"
পাকাপাকিভাবে পরিচালনায় আসার ইচ্ছে আছে? একটু হেসে রায়তীর জবাব, "এখন তো সবে শুরু। একটা সিঁড়ির ধাপও পেরোতে পারিনি। তবে অবশ্যই ইচ্ছে আছে বড় ছবির পরিচালনা করা। যেহেতু আমি লেখালেখি করি, তাই আমার গল্পের উপরেই ভবিষ্যতে কাজ করার ইচ্ছে আছে।"
প্রসঙ্গত, ছবির জগতে বিভিন্ন ধাঁচ এখন চোখে পড়ার মতো। চেনা ছকের বদলে এখন নজর কাড়ছে বাস্তবের কাহিনি নিয়ে তৈরি ছবি। তাই সেই ধারায় এগিয়ে চলছেন টলিউডের পরিচালকরা। এবার এই দলে নাম লেখালেন দেয়ালী মুখোপাধ্যায়। তাঁর পরিচালনায় আসছে বাস্তবতার প্রেক্ষাপটে এক ছবি। নাম 'নতুন গুড়'।
নামের মতোই মিষ্টি প্রেম ফুটে উঠবে ছবির গল্পে। মুখ্য চরিত্রে দেখা যাবে অনিন্দ্য সেনগুপ্ত ও রায়তী ভট্টাচার্যকে। সূত্রের খবর, বছরের প্রতিটি মরশুমকে সাক্ষী রেখে তৈরি হচ্ছে এই ছবি। তাই বছরভর চলছে শুটিং। জানা যাচ্ছে, হারিয়ে যাওয়া সম্পর্কের বন্ধনের গল্প বলবে এই ছবি। কঠিন বাস্তবের ভিড়ে এখন ফিকে হয়ে এসেছে ছিমছাম ভালবাসা। সেই সহজ প্রেমের ছবিই ফুটে উঠবে গল্পে। অনিন্দ্য-রায়তি ছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খ্যাতনামা তারকাদের। এই ছবির মাধ্যমেই প্রথম পূর্ণদৈর্ঘ্যর ছবিতে পরিচালনায় অভিষেক হতে চলেছে দেয়ালী মুখোপাধ্যায়ের। তাই বলাই যায়, নিজের পরিচালনার পাশাপাশি, আরও এক নতুন চরিত্রে দর্শক দেখতে চলেছেন রায়তীকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি