বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ২০ : ২৫Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত'-এর চতুর্থ সিজন। দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে নতুন এই সিজন। এবার 'প্রধানজি'র সঙ্গে নিজের নতুন ছবির ওটিটি মুক্তির প্রচার সারলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বৃহস্পতিবার প্রিয়াঙ্কা ও 'প্রধানজি' ওরফে রঘুবীর যাদবের একটি ভিডিও প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে।
সেখানে প্রিয়াঙ্কা-রঘুবীরকে দেখা গিয়েছে একে অপরের সঙ্গে তাঁদের নতুন কাজ নিয়ে কথা বলতে৷ রঘুবীরকে দেখ যায় প্রিয়াঙ্কার নতুন কাজ 'হেডস অফ স্টেট' ছবির প্রশংসাও করতে৷ এদিকে, ভিডিও কলে প্রধানজির কাছে প্রিয়াঙ্কার আক্ষেপ, "নিউ ইয়র্কে তো লাউ-ই পাওয়া যায় না, আপনি প্লিজ ফুলেরা থেকে কিছু লাউ এখানে পাঠিয়ে দিন না।" শুধু তাই নয়, প্রধানজি ফুলেরা থেকে লাউ পাঠাতে রাজি হওয়ায় প্রিয়াঙ্কার মুখে 'পঞ্চায়েত ৪'-এর জনপ্রিয় সংলাপ- "দেখ রাহা হ্যায় বিনোদ..., আমার জন্য ফুলেরা থেকে লাউ আসছে।" রঘুবীর আবার 'দেশি গার্ল'কে প্রতিশ্রুতিও দিলেন, প্রিয়াঙ্কা তাঁর নিউ ইয়র্কের বাড়ির ঠিকানা পাঠালেই তিনি ফুলেরা থেকে লাউ পাঠিয়ে দেবেন সচিবজিকে বলে। তাঁদের এই কথোপকথন এখন ভাইরাল নেটপাড়ায়।
আরও পড়ুন: বিয়ে না করেই মা হতে চান শ্রুতি! কীভাবে? কমল হাসান-কন্যার কথা শুনে চোখ কপালে উঠবে!
প্রসঙ্গত, টানা তিনটি সুপারহিট সিজনের পর, ‘পঞ্চায়েত’ এখন দর্শকদের একেবারে প্রিয় সিরিজে পরিণত হয়েছে। এই সিরিজের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা নিয়ে এসেছেন এর চতুর্থ সিজন। এই পর্বে এবার ফুলেরা গ্রামে নির্বাচনের পরিবেশ। ভূষণ, যার বিরুদ্ধে কিনা গ্রামে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে, সেই এবার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ভোটযুদ্ধে দু'জনই ব্যাপক প্রতিদ্বন্দ্বি। বড় লড়াইয়ের মরশুম ফুলেরায়। এদিকে, ঘোষণা হয়েছে এই সিরিজের আগামী অর্থাৎ পঞ্চম সিজনেরও।

জানা যাচ্ছে, আগামী সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিনোদকে। তবে এই ইঙ্গিতও দেওয়া রয়েছে যে মঞ্জু দেবী আর ক্রান্তি দেবীর দলের মধ্যে মিল হয়ে যেতে পারে। আর সেই মিল হয়ে যাওয়ার প্রধান কান্ডারি হতে পারে বিনোদ। তবে বিষয়টা একেবারেই এতটা সোজা হবে না বলে মনে করছেন অনুরাগীরা। কারণ সদ্যই অভিনেত্রী নীনা গুপ্তা মুম্বই সংবাদমাধ্যমকে ইঙ্গিত দিয়েছেন, 'পঞ্চায়েত ৫'-এ আরও অনেক চমক রয়েছে। পাশাপাশি এখনও এই উত্তর পাওয়া যায়নি যে, প্রধানজী অর্থাৎ ব্রিজভূষণকে গুলি করেছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই 'পঞ্চায়েত ৫'-এর চিত্রনাট্য ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই সিজনের শুটিংও শুরু হয়ে যাবে। তবে এখন বর্ষা চলছে শহরে। বর্ষা পেরোলেই শুটিং শুরু হয়ে যাবে গ্রামে। অনুরাগীরাও অধীর অপেক্ষায় রয়েছেন এই সিজনের।
এবার কি পরিণতি পাবে রিঙ্কি ও সচিবজির প্রেম? এর উত্তরের অপেক্ষায় দিন গুনছে দর্শক মহল। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে 'রিঙ্কি' ওরফে সানভিকা বলেছেন, "আমি চাই, এবার সচিব আর রিঙ্কির বিয়ে হোক। খুবই ধীর গতিতে ওদের প্রেমটা এগোচ্ছে। এবার ওদের বিয়ে করিয়ে দেওয়া উচিত। আর আগে যদি অন্যান্য সিজন হয়, তাহলে দেখানো উচিত বিয়ের পরে রিঙ্কি আর সচিব ঠিক কী কী সমস্যায় পড়ছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি