বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood Actress Supriya Pathak Opens Up About Her Journey With stepson Shahid Kapoor

বিনোদন | শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্ক কেমন? অভিনেতা কি আদৌ কথা বলেন? মুখ খুললেন সৎ মা সুপ্রিয়া পাঠক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ জুলাই ২০২৫ ২০ : ০৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউড অভিনেতা পঙ্কজ কাপুরের প্রথম স্ত্রী ছিলেন নীলিমা আজম। তাঁদের পুত্র শাহিদ কাপুরের যখন মাত্র সাড়ে তিন বছরের, তখন  পঙ্কজ ও নীলিমার বিবাহ বিচ্ছেদ হয়। তার কিছুদিনের মধ্যেই পঙ্কজের জীবনে আসেন অভিনেত্রী সুপ্রিয়া পাঠক। এবং ধীরে ধীরে শাহিদের জীবনে শুরু হয় এক নতুন ‘মা’-এর পথচলা।

 

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুপ্রিয়া পাঠক অকপটে বলেন, “শাহিদ আমারই ছেলে! মায়ের সঙ্গে যেমন সম্পর্ক হয়, ঠিক সেরকমই সম্পর্ক আমাদের... আমি যখন ওর সঙ্গে প্রথম দেখা করি, তখন ও মাত্র ছ'বছরের ছিল।” শুধু তাই নয়, সুপ্রিয়া আরও জানান, তাঁর সব সন্তান—রুহান, সানাহ এবং শাহিদ—তাঁর জীবনের সমান গুরুত্বপূর্ণ অংশ। বর্ষীয়ান অভিনেত্রীর কথায়, “ওরা সবাই আমার সন্তান। আমি ওদের সঙ্গে ঝগড়া করতে পারি, ভালবাসতে পারি, হাসতে পারি। আমি ওদের বন্ধু, তিনজনেরই!”

 

আরও পড়ুন:  ‘লভ অ্যান্ড ওয়ার’-এর সেটে ‘চরম ঝামেলা’ রণবীর-ভিকির মধ্যে! চেষ্টা করেও কেন থামাতে পারছেন না বনশালি?

 

১৯৮৮ সালে পঙ্কজ কাপুর ও সুপ্রিয়া পাঠক বিয়ে করেন। তাঁদের প্রথম পরিচয় হয়েছিল ‘আগলা মৌসম’ নামের একটি (অপ্রকাশিত) ছবির সেটে। তখন দুজনেই আগের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। ভালোবাসা ধীরে ধীরে পরিণয় পায় বিয়েতে, যদিও সুপ্রিয়ার মা এই সম্পর্কের পক্ষে ছিলেন না। তবু, তাঁদের ভালবাসা টিকে থাকে সময়ের পরীক্ষায়। এই দম্পতির ঘরে জন্ম নেয় সানাহ কাপুর (১৯৯০) ও রুহান কাপুর (১৯৯৪)। তবে শাহিদের সঙ্গে সুপ্রিয়ার সম্পর্ক কখনও ‘স্টেপমাদার’ বা ‘সৎ মা’-র মতো ছিল না—বরং যেন এক নিখাদ হৃদয়ের বন্ধন।

 


সুপ্রিয়া পাঠককে সম্প্রতি দেখা গিয়েছে ‘রেইড ২’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগণ, বাণী কাপুর এবং রিতেশ দেশমুখ। ছবিটি বিশ্বব্যাপী ২৩৭ কোটি টাকার ব্যবসা করেছে। বর্তমানে তিনি নতুন কোনও প্রজেক্টের ঘোষণা না করলেও, তাঁর জীবন যাপন ও ব্যক্তিত্ব বরাবরই অনুপ্রেরণার প্রতীক বহু মানুষের কাছে।

 

অন্যদিকে, মীরা রাজপুতের সঙ্গে সুখেই সংসার করছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। অতীতে করিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। সম্প্রতি, এক সাক্ষাৎকারে শাহিদ প্রেম প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি নাকি একাধিক মহিলার দ্বারা প্রতারিত হয়েছেন। প্রেমে পড়ে ঠকেছেন বহুবার। তাঁর এই কথায় সায় দেন স্ত্রী মীরাও। অর্থাৎ বোঝাই যায়, শাহিদ-মীরা একে অপরের কাছে সব বিষয়ে সাবলীল। 

 


প্রসঙ্গত, ফের অ্যাকশনে অবতারে অনুরাগীদের মন কাড়তে আসছেন বলি অভিনেতা শাহিদ কাপুর। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবির পরিচালনায় রয়েছেন বিশাল ভরদ্বাজ। এই ছবির মাধ্যমেই বলিউডের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির জগতে হাত পাকাতে চলেছেন পরিচালক।  ভরপুর অ্যাকশনে মোড়া এই ছবিতে রয়েছে ছ'টি বড় অ্যাকশন দৃশ্য। ছবির জন্য নির্মাতার প্রথম থেকেই পছন্দ ছিলেন শাহিদ কাপুর। উল্লেখ্য, চলতি বছরের  ভালবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর ও পুজা হেগড়ে অভিনীত ছবি 'দেবা'। এই ছবিতেও ছিল ভরপুর অ্যাকশন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া