বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিয়ে না করেই মা হতে চান শ্রুতি! কীভাবে? কমল হাসান-কন্যার কথা শুনে চোখ কপালে উঠবে!

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুলাই ২০২৫ ১৯ : ৩০Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। কিছুদিন আগেই সুপারস্টার রজনীকান্তের মুক্তির অপেক্ষায় থাকা ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এর বাইরে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। 

 

 

তিনি জানান, বিয়ের বিষয়ে তার মনে এক ধরনের ভয় কাজ করে। ‘বিয়ের ধারণাটি আমার কাছে খুবই ভয়ের,’ বলে মন্তব্য করেন শ্রুতি। আনুগত্য ও প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসী হলেও, সম্পর্ককে একটি কাগজের টুকরোর মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়াকে অস্বস্তিকর বলে মনে করেন শ্রুতি। তবে বিয়ে নিয়ে দ্বিধা থাকলেও এই অভিনেত্রীর দীর্ঘদিনের ইচ্ছা তিনি মা হবেন। তবে সন্তানের যথাযথ লালন-পালনের জন্য দুই অভিভাবকের উপস্থিতিও প্রয়োজন বলে মনে করেন তিনি। এমনকী ভবিষ্যতে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে দত্তক নেওয়াকেও একটি সম্ভাবনা হিসেবে বিবেচনা করছেন শ্রুতি।

 

আরও পড়ুন: 'বিয়ের মাত্র সাত দিনের মাথায়...!' একদম কম বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শিবাঙ্গী, অতীত নিয়ে কোন গোপন সত্যি ফাঁস করলেন ‘আঙুরি ভাবি’?

 

দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। বলিউডে কিছু ছবিতে কাজ করলেও সাফল্য তাঁকে সেভাবে ছুঁতে পারেনি। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তাঁর বেশ নামডাক আছে। সমাজমাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। তা সে প্রেমের সম্পর্ক হোক বা বিচ্ছেদের কারণ। এমনকী বোল্ড ফটোশুটের নানা নজিরও ধরা পড়ে শ্রুতির সমাজমাধ্যমে। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। যদিও খুব বেশি রাখঢাক কখনই করেন না কমল কন্যা শ্রুতি হাসান। তাঁর কথায়, 'যখন আমি কোনও সম্পর্কে জড়াই তখন সেখানেই সর্বস্বটুকু দিই। কিন্তু, যখন আমি সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসি তখন অনেক দূরে চলে যাই। আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু, এইরকম প্রাক্তন আছে। তবে আমি কোনওরকম অনুশোচনা ছাড়াই সেই অধ্যায়টা থেকে মুক্ত হই।'

 

এ বিষয়ে তিনি আরও বলেন, "অনেকেই খোঁচা মেরে জিজ্ঞাসা করেন, এটা কত নম্বর প্রেমিক? এটা অন্যদের কাছে শুধুমাত্র একটা সংখ্য। কিন্তু, আমার মনে করি এই সংখ্যা আমাকে সেই বিচ্ছেদের যন্ত্রণাটা মনে করিয়ে দেয়। সেইসঙ্গে নতুন প্রেমের বিষয়টিও আর এগোয় না। আমি কিন্তু, মা-বাবাকে বা কাউকেই কখনও এই ব্যাপারে দোষারোপ করি না। সবসময় সকলের সব ধারণা বদলে ফেলা যায় না। তাই এগুলো এখন আর খারাপ লাগে না। তবে মানুষ তো, তাই কিছুটা হলেও আঘাত পাই আবার নিজেকে সামলে নিই।' সম্পর্কের ভাঙা-গড়া থেকে তিনি যে অনেক শিক্ষা পেয়েছেন সেই কথাটা স্বীকার করেন শ্রুতি। আরও একটি মনের কথা বলেছেন, কাছের মানুষরা যখন অতীত নিয়ে কাঁটাছেড়া করেন তখন কষ্ট পান। 

 

 

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, "অনেকসময় নিজের অজান্তেই হয়তো অনেককে আঘাত দিয়ে ফেলেছি। যাঁরা আমার খুব কাছের মানুষ তাঁদের কাছে বারবার ক্ষমা চাইতে আমার কোনও সমস্যা নেই। তবে বাকিদের ক্ষেত্রে আমার কোনও আফসোস নেই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া