বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Dhadak 2 Surprises Fans with Powerful Trailer But Sparks Row Over Siddhant Chaturvedi s Look

বিনোদন | ‘ধড়ক ২’ ট্রেলারে তৃপ্তি-সিদ্ধান্তের সাহসী প্রেম থেকে উদ্দাম চুমু, কিন্তু চূড়ান্ত বিতর্কে জড়াল স্রেফ এই ‘পুরোনো ভুল-এ’!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ জুলাই ২০২৫ ১৮ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: করণ জোহরের প্রযোজনায় ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী কাপুর। ঈশান খট্টর-কেও বলিপাড়া নতুন করে চিনেছিল এই ছবির সৌজন্যে।  এবার এল ‘ধড়ক ২’— তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। অসবর্ণ প্রেমের ট্র্যাজিক গল্পে চমকে উঠেছেন দর্শক, প্রশংসা কুড়িয়েছে জুটি, তবে ‘ব্রাউনফেস’ বিতর্কে কাঠগড়ায় ওঠানো হয়েছে ছবির নির্মাতাদের। জানা গিয়েছে, ১টি বা ২টি নয়, ১৬টি বড় পরিবর্তন করার পর ছবিটিকে সিবিএফসি কর্তৃক ইউ/এ সার্টিফিকেট দেওয়া হয়েছে! 

 

 

প্রায় ৩ মিনিটের ট্রেলারটি শুরু হয় বিষণ্ণ আবহে, যেখানে সিদ্ধান্ত ওরফে নীলেশ তাঁর প্রেমিকা (তৃপ্তি)কে বলছে, “তুমি আমাকে ভালবাসো তো? তাহলে আমার থেকে দূরে থাকো।” কিন্তু তৃপ্তির চরিত্র ‘বিধি’ কিছুতেই পিছিয়ে আসতে রাজি নয় তাঁদের সম্পর্কে। তাঁদের প্রেম শুরু হয় ল' কলেজে, যেখানে সাহসী ও তেজস্বিনী বিধির প্রেমে পড়ে সহজ-সরল নীলেশ। কিন্তু গল্পে বাধা আনে বিধির পরিবার, কারণ বিধি-নীলেশের সম্পর্কটি অসবর্ণ। দৃশ্যপটে আসে ‘অ্যানিমাল’ খ্যাত সৌরভ সচদেব -যাঁর নিষ্ঠুর অথচ শীতল স্বল্প উপস্থিতিতেই কেঁপে ওঠেন দর্শক।

 

আরও পড়ুন: পরভীন ববির চরিত্রে এবার তৃপ্তি! বড়পর্দা না কি ওটিটি, কোথায় দেখা যাবে সেই বায়োপিক?
 

 

নেটিজেনরা ট্রেলারের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া। একজন লেখেন, “দারুণ ট্রেলার। আমি সিদ্ধান্তের ফ্যান না, কিন্তু এত খারাপ মন্তব্য শুনে ওর পাশে থাকতে ইচ্ছে করছে। আর তৃপ্তি তো পাহাড়ি ট্যালেন্ট, আশা করছি এটা হিট করবে।” আরও একজন যোগ করেন, “আহ! পুরনো সেই  তৃপ্তি-ই যেন আবার ফিরে এলেন।”

 

 

তবে, এক বড় অভিযোগ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক—সিদ্ধান্তের চরিত্রের গায়ের রং চাপা কেন? নিম্নবর্ণ বোঝানোর জন্য? এক নেটিজেন ক্ষুব্ধ মন্তব্য করেন,“ওই ব্রাউনফেসটা ছাড়া বাকি সব ঠিক ছিল। সত্যি বলছি, আদৌ কি দরকার  ছিল?” অন্যজন লেখেন, “বলিউড কি কখনও কোনও নিম্নবর্ণ বা দরিদ্র চরিত্র দেখাতে পারে, মুখে কালো মেক-আপ না লাগিয়ে?” প্রসঙ্গত, 'ধড়ক ২' আসলে তামিল ছবি ‘পরিয়েরুম পেরুমাল’ (২০১৮)-এর হিন্দি রিমেক। পরিচালক শরণ শর্মার এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১ আগস্ট।

 

 

 

এর পাশাপাশি, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিটি থেকে বাদ পড়েছেন দীপিকা পাডুকোন। আর এই নিয়ে কম জলঘোলা হয়নি। ছবিতে দীপিকার পরিবর্তে অভিনয় করতে চলেছেন তৃপ্তি দিমরি। এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে ‘অ্যানিমাল’ ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ছবির জন্য ২০ কোটি পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। তবে তৃপ্তি নিচ্ছেন ৪কোটি টাকা।

 

 

প্রসঙ্গত, তৃপ্তির আরও একটি ছবির খবর বেশ আলোচনায় রয়েছে। সাতের দশকের মধ্যভাগ থেকে আশির দশকের মাঝামাঝি পর্যন্ত জিনাত এবং পরভীন দু’জনেই পর্দায় সবচেয়ে আকর্ষণীয় নায়িকা ছিলেন। তাঁদের পোশাক-আশাকেও ছিল আলাদা চমক। অন্যরকমের বন্য সাহস। খবর, এবার সেই পরভীনের জুতোয় পা গলাতে চলেছেন তৃপ্তি দিমরি। সোজা কথায়, পরভীনের বায়োপিকে নামভূমিকায় দেখা যাবে তৃপ্তিকে। তবে বড়পর্দার জন্য নয়, ওয়েব সিরিজ হতে চলেছে এটি। সূত্রের খবর, নেটফ্লিক্সের জন্য এই সিরিজটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন সোনালী বোস। ইতিমধ্যেই নাকি সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে জোরকদমে। অন্যদিকে, তৃপ্তিও নাকি ডেট দিয়ে দিয়েছেন এই বায়োপিকের জন্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া