রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ জুলাই ২০২৫ ১৭ : ২৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগের জন্য তৈরি হচ্ছে বারাসত স্টেডিয়াম। ঘরোয়া লিগের ডার্বি দিয়ে স্টেডিয়ামের উদ্বোধন করতে চায় আইএফএ। তবে তার আগে মাঠ সম্পূর্ণ তৈরি হওয়া কঠিন।শুক্রবার বারাসতে 'বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন’ পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আগে এই মাঠে অ্যাসট্রোটার্ফ ছিল। বর্তমানে ফিফা কৃত্রিম ঘাসের মাঠ ব্যান করে দিয়েছে। তাই বারাসত স্টেডিয়ামে ঘাসের মাঠ তৈরীর কাজ চলছে। এছাড়াও স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের অন্যান্য কাজও চলছে। সেই কাজের অগ্রগতি পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী। স্টেডিয়ামের ৮০ শতাংশ কাজ প্রায় শেষ। আশা করা যাচ্ছে, আগস্ট মাসের মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে হবে। সম্ভবত সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সবরকমের খেলা শুরু করা যাবে।
এদিন মাঠ পরিদর্শনে অরূপ বিশ্বাসের সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং আইএফএর সভাপতি অজিত ব্যানার্জী।

দীর্ঘ বছর পর আবার বারাসত স্টেডিয়ামে ফিরতে চলেছে ফুটবল। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা বারাসত স্টেডিয়ামে হবে। কয়েক মাস আগে মাঠ পরিদর্শনে গিয়ে জানিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেদিন মাঠ পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক এবং বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য পদাধিকারীরা।
কলকাতার পর জেলার উল্লেখযোগ্য স্টেডিয়ামগুলোর মধ্যে রয়েছে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন। কয়েক বছর আগেও কলকাতা ফুটবল লিগ এবং আই লিগের ম্যাচ বারাসত স্টেডিয়ামে অনুষ্ঠিত হত। কিন্তু ঘাস উঠে মাঠ নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন বড় খেলা বারাসত স্টেডিয়ামে হয় না। জেলার ক্রীড়াপ্রেমীরা এই বিষয়ে রাজ্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছেন। অবশেষে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। গত কয়েক মাস ধরে স্টেডিয়ামের ত্রুটিগুলো মেরামত করার কাজ চলছে। সঙ্গে খেলার মাঠে উপযুক্ত ঘাস তৈরির প্রক্রিয়াও শুরু হয়েছে।
এর আগেও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বারাসত স্টেডিয়ামের মাঠ পরিদর্শনে যান। মাঠ পরিচর্যার দায়িত্বে থাকা কর্মীরা মাঠের এক প্রান্ত থেকে ঘাস তুলে মন্ত্রীকে দেখান। তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন, 'উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ও রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে আমরা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। প্রাথমিক যা ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো মেরামত করা হয়েছে। মাঠে ঘাস তৈরির প্রক্রিয়া চলছে। খেলার মাঠের উপযুক্ত ঘাস তৈরি করতে আরও মাস দুয়েক লাগবে। তারপর কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো আমরা বারাসত স্টেডিয়ামেই করব।' ২০১১ সালের পর থেকে গত ১৪ বছরে রাজ্যে ৭৮টি মাঠ এবং স্টেডিয়াম তৈরি হয়েছে। গোটা ভারতবর্ষের কোথাও এমন নজির নেই। খেলাধুলোর সার্বিক বিকাশের জন্য রাজ্য সরকার সব রকম উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, একটা সময় নিয়মিত আই লিগের খেলা হত বারাসত স্টেডিয়ামে। তখনও আইএসএল শুরু হয়নি। এএফসি কাপের ম্যাচও হয়েছে। কিন্তু তারপর দীর্ঘ বছর কোনও খেলাধুলো হয়নি। এবার রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে সাজছে বারাসত স্টেডিয়াম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি