বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kaun Banega Crorepati Returns for Season 17 with Amitabh Bachchan

বিনোদন | ‘অ্যাপয়েন্টমেন্ট হ্যায় আপুন কা!’ কেবিসি ১৭-তে ফিরলেন অমিতাভ! কবে থেকে কোথায় দেখতে পাবেন এই শো?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ জুলাই ২০২৫ ১৪ : ৫৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: একটি শো, যা শুধুমাত্র জ্ঞানভিত্তিক কুইজ নয়, বরং গোটা একটি প্রজন্মের টেলিভিশন স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। হ্যাঁ, আবারও ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’—এবং এবার তা ১৭তম সিজনে পা রাখতে চলেছে। অমিতাভ বচ্চনের স্বমহিমায় সঞ্চালিত এই কালজয়ী কুইজ শো ১১ অগাস্ট থেকে সোম থেকে শুক্র—রোজ রাত ৯টায় সম্প্রচারিত হবে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ (Sony LIV)-এ।

 

নির্মাতা ও চ্যানেলের পক্ষ থেকে শো-এর প্রথম আনুষ্ঠানিক প্রোমো প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। শো-এর এবারের প্রচার-অভিযানের স্লোগান, “জ্ঞানই আসল স্টাইল” — এমন বার্তাই যেন তুলে ধরছে নতুন সিজন। প্রোমোতে অমিতাভ বচ্চনের সংক্ষিপ্ত কিন্তু ব্যতিক্রমী সংলাপ, “1আপনাদের কি জানা আছে, ১১ আগস্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট ?” ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

 

তবে শুধু প্রচারেই থেমে থাকেননি 'বিগ বি'। নিজের ব্লগে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন কেবিসি (KBC)-র সঙ্গে তাঁর ২৫ বছরের আত্মিক সম্পর্কের কথা। জানিয়েছেন, এই শো শুধুমাত্র একটি কাজ নয়, বরং এক ধরণের যাত্রা—যেখানে দর্শকদের সঙ্গে তৈরি হয়েছে এক অদ্ভুত, ব্যক্তিগত সেতুবন্ধ।

 

আরও পড়ুন: ৯০ কোটি ঋণ, টাকা ধার করতেন কর্মচারীদের থেকে! দেউলিয়া অমিতাভের অজানা সংগ্রামী জীবনের হদিস দিলেন অভিষেক

 

উল্লেখ্য, ২০০০ সালের ৩ জুলাই প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। তখন থেকেই এটি ভারতীয় টেলিভিশনের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে চিহ্নিত। শহর থেকে গ্রাম, স্টুডেন্ট থেকে প্রবীণ—কেবিসি হয়ে উঠেছিল ঘরে ঘরে পরিচিত এক নাম। এরপর কেটে গিয়েছে ২৫ বছর। তারপরেও  সেই উত্তেজনা অমলিন। তাই চলতি বছরের কেবিসি শুধুমাত্র আরেকটি সিজন নয়, বরং একটি গৌরবময় ঐতিহ্যের উদযাপনও বটে। তথ্য, সংযোগ ও আবেগের এই মিশ্রণ নিয়েই ফের পর্দায় ফিরছেন অমিতাভ বচ্চন—‘ক্রোড়পতি’ হবার স্বপ্নকে আবার জাগিয়ে তুলতে। আর তাঁর নিরুচ্চারিত প্রশ্ন একটাই—আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে তো?

 

 

 

অমিতাভ বচ্চনও নেটিজেনদের কটাক্ষের শিকার। সম্প্রতি 'বিগ বি'র একটি পোস্টে এক ব্যক্তিকে দেখা গিয়েছে তাঁর বয়স নিয়ে কটাক্ষ করতে। যার উপযুক্ত জবাব দিয়েছেন 'বিগ বি'। তবে পরে পোস্টের সেই জবাব মুছেও দিয়েছেন অমিতাভ। অমিতাভের উদ্দেশে ওই ব্যক্তি লেখেন, ‘এত রাতে জেগে আছেন কেন শাহেনশাহ? ঘুমোতে যান। আপনি এখন বৃদ্ধ হয়েছেন।’ জবাবে অমিতাভ লিখেছেন, “ঈশ্বরের কৃপায় একদিন তুমিও বৃদ্ধ হবে।”

 


অন্যদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাম গোপাল বর্মা অমিতাভ সম্পর্কে বললেন, “প্রথম দিকে পুরো দক্ষিণ ভারত — তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড় — সবাই মিলে অমিতাভ বচ্চনের ছবির রিমেক বানাত। রাজিনীকান্ত, চিরঞ্জীবী, এনটি রামা রাও থেকে শুরু করে রাজকুমার — প্রত্যেকেই ওই সময় অমিতাভের ছবির ওপর নির্ভর করতেন।” আর এভাবেই তৈরি হয়েছে দক্ষিণের নায়কদের সেই ‘ঈশ্বর’ ইমেজ। ভার্মার ভাষায়, “এই ‘মসলা’ ফর্মুলা আর থামেনি দক্ষিণে। আজও সেই রেশ বহন করছে বহু সিনেমা।” আরও জানান, একদিকে যখন নয়ের দশকে অমিতাভ খানিকটা বিরতি নেন, ঠিক তখনই বলিউডে ঢুকে পড়ে মিউজিক কোম্পানিগুলো। শুরু হয় এমন সিনেমার তৈরি, যেগুলোর উদ্দেশ্য কেবল গান বিক্রি করা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া