বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১১ জুলাই ২০২৫ ১৬ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: বন নয়, যেন রীতিমতো বার বা ডিজে নাইট! হাতি, বানর, বুনো শূকর, গঙ্গাফড়িং, গুটিপোকা – সবাই মাতাল! সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ঝড় তুলেছে নেটদুনিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একদল বন্যপ্রাণী মারুলা ফল খেয়ে একেবারে ‘টিপসি’ হয়ে গিয়েছে! ভিডিওর শুরুতেই দেখা যায়, একটি বিশাল হাতি গিয়ে ধাক্কা মারছে একটি গাছে। প্রথমে মনে হয় গাছের উপরের বানরদের উপর রেগে আছে সে। কিন্তু আসলে গাছটি ছিল পাকা মারুলা ফলে ঠাসা, আর হাতির লক্ষ্য ছিল সেই মাদকতাময় ফল। গাছ কাঁপাতেই ফল ঝরে পড়ে মাটিতে। আর শুরু হয় জলসা!
একটু পরেই আশেপাশের অন্যান্য প্রাণীরা ছুটে আসে—বানর, বুনো শূকর, অ্যান্টিলোপ, এমনকি গুটিপোকাও! সবাই মিলে গোগ্রাসে খেতে থাকে ফলগুলো। এরপরই শুরু হয় আসল কাণ্ড—ফল খাওয়ার পর একে একে সব প্রাণী মাতাল হয়ে পড়ছে! ভিডিওতে দেখা যায়— একটি বাচ্চা হাতি পড়ে গিয়ে উঠতে পারছে না, তবুও মুখে ফল নিয়ে চিবিয়ে খাচ্ছে। এক বানর নিজেরই পুরুষ সঙ্গীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, চোখে-মুখে প্রেমের ঘোর! বুনো শূকর টলতে টলতে নিজের গর্তে ফিরছে, আবার কেউ গর্তে ঢোকার আগেই হোঁচট খেয়ে গড়িয়ে পড়ছে। অ্যান্টিলোপ, তিতির, এমনকি গুটিপোকাও নেশায় টালমাটাল।
নেটিজেনদের প্রতিক্রিয়া রীতিমতো হাসির খোরাক। একজন লিখেছেন, “এই ভিডিও না দেখলে বিশ্বাসই করতাম না যে বন্যপ্রাণীরাও পার্টি করে!” আরেকজন মন্তব্য করেছেন, “বানরেরা তো একেবারে ‘সান্ডে ব্রাঞ্চ’ মুডে চলে গেছে!” কেউ আবার বলছেন, “দুনিয়া কি গোল?” — বানরের চোখ দেখে যেন সত্যিই সেই প্রশ্নই ভেসে উঠছে। শুধু দর্শক ছিল শকুনের দল। দূরে দাঁড়িয়ে তারা বিস্ময়ে দেখছে পশুদের মাদকতাময় পার্টি, যেন বলছে—"এ কেমন বনভোজন?"
ভিডিওটি মাত্র কয়েকদিনেই লক্ষাধিক ভিউ ছাড়িয়ে গেছে। হাজার হাজার মানুষ এটি শেয়ার করছেন, আর সঙ্গে চলছে হাহাহি হিহি। এই অনন্য ভিডিও প্রমাণ করে দিল—পার্টি করার জন্য মানুষেরই হতে হবে, এমন কোনও কথা নেই! পাকা মারুলা ফল আর একটু ‘ওভারডোজ’ থাকলেই, বনের প্রাণীরাও হয়ে যেতে পারে একেকজন ‘ফান অ্যানিম্যাল’! এই মুহূর্তে এই ভিডিওই নেটপাড়ার হট ফেভারিট। আপনি এখনো দেখেননি?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি