বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | গালের চোয়াল ভাঙা, শুকিয়ে কাঠ করণ জোহর! হঠাৎ কী হল তাঁর? চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুলাই ২০২৫ ১৯ : ০৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: কঠোর ডায়েট ও শরীরচর্চাই নাকি করণ জোহরের 'ফিট' থাকার মূল উপকরণ। দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছেন করণ। তবে নিজেকে 'ফিট' রাখতে গিয়ে কি দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন তিনি? সম্প্রতি, এমনই প্রশ্ন উঠে আসছে নেটপাড়ায়। 

 


করণের সঙ্গে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন কৌতুকাভিনেতা সময় রায়না। যেখানে করণের চেহারা নিয়ে আবারও শুরু হয়েছে চর্চা। ইনস্টাগ্রামে করণের সঙ্গে ছবি শেয়ার করে সময় লিখেছেন, ‘ভারতের সেরা প্রতিভাকে খুঁজে বের করেছেন এই মানুষটা।’ হালকা ধূসর রঙের পোশাকে সময়ের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ় দিয়েছেন করণ। এমন চেহারা দেখে আবারও সকলে প্রশ্ন তুলেছেন, সত্যিই কি অসুস্থ পরিচালক?

 

আরও পড়ুন: ছ'বছর ধরে যৌনপল্লীতে রাত কাটিয়েছেন! প্রকাশ্যে এল জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের গোপন কেচ্ছা

 

কেউ লিখেছেন, ‘আগেই তো ভাল ছিলেন। ওজন কমানো এবং অপুষ্টিতে ভোগা লোকেদের মতো দেখতে লাগলে কি খুব ভাললাগে মনে করেন?’ কারও মতে, ‘আশা করি আপনি সুস্থই আছেন। আপনার সন্তান রয়েছে, মা রয়েছেন। তাদের জন্য ভালো থাকার চেষ্টা করুন।’

 

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে করণের শারীরিক পরিবর্তন বার বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেরই দাবি, ওজন কমানোর ওষুধ খান করণ। যার জন্য এমন অবস্থা হয়েছে করণের। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি তিনি। 

 


এর আগে ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচার হিসাবে সমাজমাধ্যমে লাইভ করেন প্রযোজক। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন কর্ণ। তখনই উঠে আসে তাঁর সাম্প্রতিক চেহারার কথাও। করণ সাফ জানান, কোনও ওষুধ খেয়ে ওজন ঝরাননি তিনি। বরং পরিশ্রম করেছেন।

 


তিনি বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনও ওষুধ খাইনি।” পাশাপাশি অনুরাগীরা তাঁর ভগ্ন স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ায় তাঁদেরও আশ্বস্ত করেছেন। এও বলেছেন, "আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি, এত হালকা অনুভব করিনি। যথাযথ উপায়েই আমি ওজন কমিয়েছি।” করণ জানিয়েছেন, তিনি রোজ সকালে লাফিয়ে ওঠেন, নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর তাই তিনি এখন দারুণ খুশি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া