বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ জুলাই ২০২৫ ১৭ : ৫৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ইতিহাসে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া—এই জুটির নাম এক আলোচিত, মুচমুচে অধ্যায়। কিন্তু তাঁদের দাম্পত্যজীবনের মধ্যেই এক সময় ছড়িয়ে পড়েছিল এক চাঞ্চল্যকর গুজব—ডিম্পলের সঙ্গে নাকি অভিনেতা রাজা মুরাদের মাখোমাখো ঘনিষ্ঠতা হয়েছিল! গুঞ্জন আরও চড়া হয়েছিল, যখন দাবি করা হয়েছিল রাজেশ খান্না নাকি রাগের মাথায় চড় কষিয়েছিলেন রাজা মুরাদকে!
বহু বছর পর এ প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা রজা মুরাদ। তিনি অকপটে জানালেন—“এই গুজবের একফোঁটাও সত্য নয়। এটা ১০০ শতাংশ মিথ্যে!”
রাজা মুরাদ জানিয়েছেন, ‘ঊর্বশী’ নামের একটি চলচ্চিত্র পত্রিকাতে লেখা হয়েছিল— “রাজা ও ডিম্পল একসঙ্গে ফিল্ম সিটিতে গাড়ি করে গিয়েছিলেন, সেখানে তখন শ্যুট করছিলেন রাজেশ খন্না। রাজেশ কথা বলছিলেন ডিম্পলের সঙ্গে, তখন নাকি রাজা মুরাদ তাঁকে চলে যেতে বলেন। সেই শুনে রেগে গিয়ে রাজেশ নাকি কষিয়ে চড় মারেন রাজাকে!”
এই গল্পকে একেবারে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন রজা। তিনি বলেন— “আমরা তিনজন—আমি, ডিম্পল আর কাকাজি (রাজেশ খন্না)—কখনও একসঙ্গে একই লোকেশনে ছিলাম না। কেউ কারও সঙ্গে গাড়ি করে যাইনি। সম্পূর্ণ বানানো গল্পকথা! এক শতাংশ সত্যতা নেই এই গুজবের।”
এই গুজব খবর ছড়ানো সেই সাংবাদিকের সঙ্গে অবশ্য পরবর্তী কালে দেখা হয় রজার। কিন্তু সেখানে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেননি তিনি। “ওই সাংবাদিককে একটা ফিল্ম পার্টিতে দেখেছিলাম । ইচ্ছে করল ঝগড়া করি, কিন্তু সেটা তো অন্যের দেওয়া পার্টি। ওই সাংবাদিকের মতো আমিও আমন্ত্রিত। তাই অন্যের অনুষ্ঠানে রাগ দেখানো, অপমান করা ঠিক না। তাই স্বাভাবিকভাবেই মিশেছি” বললেন বর্ষীয়ান অভিনেতা।
ডিম্পলের সঙ্গে ‘জানবাজ’, ‘আগ কা গোলা’, ‘প্যায়ার কে নাম কুরবান’, ‘গুনাহ’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন রাজা মুরাদ। রাজেশ খন্নার সঙ্গেও ‘নমক হারাম’, ‘তাগ’, ‘তিনকু’, ‘অঁচে লগ’, ‘অধিকার’, ‘বেগুনাহ’, ‘রিয়াসত’-এর মতো নানা ছবিতে দেখা গেছে তাঁকে। তবে কাজের সূত্রে ডিম্পলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও, বাস্তবে সম্মানজনক দূরত্ব ছিল দু’জনের মধ্যে।
১৯৭৩-এ বিয়ে করেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া। সে বছরই মুক্তি পায় ববি—ডিম্পলের অভিষেক ছবি। বিয়ের পর সিনেমা ছেড়ে দেন ডিম্পল। তবে এরপর আটের দশকে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করেন ডিম্পল। ১৯৮৪-তে রাজেশ-ডিম্পল আলাদা হয়ে যান, যদিও আইনি বিচ্ছেদ হয় ২০১২ সালে। আর সেই বছরই প্রয়াত হন রাজেশ খান্না। প্রসঙ্গত, এখন তাঁদের দুই মেয়ে - টুইঙ্কল খন্না ও রিঙ্কি খন্না, দু’জনেই অভিনয় জগতে পা রেখেছিলেন এবং এখন মূলত লেখালেখির জগতে ব্যস্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি