রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ জুলাই ২০২৫ ১৭ : ১৮Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে বড় বাজির নাম— ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ২০২৬-এ মুক্তির কথা থাকলেও এখনই সোশ্যাল মিডিয়ায় লিক হওয়া ছবি আর ভিডিও ঘিরে উত্তাল ভক্তমহল।
সম্প্রতি এক ক্রু মেম্বারের শেয়ার করা বিহাইন্ড দ্য সিন ছবি ঘিরে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। ওই ছবিতে এক ফ্রেমে দেখা গিয়েছে ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর ‘দ্য থিং’, ‘থান্ডারবোল্টস’-এর ইউএস এজেন্ট এবং ফ্যালকন— তাও পুরো সুপারহিরো কস্টিউমে, একসঙ্গে দাঁড়িয়ে এক রহস্যময় কন্ট্রোল রুমে!
ভক্তদের একাংশ দাবি করছেন, চরিত্রগুলির অবস্থান যেহেতু কাঁচে ঢাকা রুমে, এটা সম্ভবত ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর স্পেসশিপের ককপিট, যা দেখা গিয়েছিল ‘থান্ডারবোল্টস’ সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যে।
⌚️ Danny Ramirez, Ebon Moss-Bachrach and Wyatt Russell behind the scenes of 'AVENGERS: DOOMSDAY'.
— MCU News and Rumors (@mcunewsrumors) July 8, 2025
???? https://t.co/Enm4ekuO6V pic.twitter.com/gfGdzkQMk5
অন্যদিকে, প্যানেলের রেট্রো ডিজাইন দেখে অনেকে বলছেন, এটা হতে পারে টিভিএ অফিস—যেখানে টাইমলাইনের নিয়ন্ত্রণ চলে। তাহলে কি টাইমলুপে ঢুকে পড়েছে এরা? আবার আগের লিকড ফুটেজে যে লোকেশন দেখা গিয়েছিল, তা দেখতে ছিল মাড্রিপুর-এর মতো—মার্ভেলের বিখ্যাত কাল্পনিক অপরাধপ্রবণ দ্বীপ!

আসলে, জেমস গান-এর ‘সুপারম্যান’ ছবিকে টেক্কা দিতে মরিয়া মার্ভেল! ‘থান্ডারবোল্টস’ ছবিটি সমালোচক ও দর্শকের প্রশংসা পেলেও, সাম্প্রতিক মার্ভেল ওয়েব সিরিজগুলো বক্স অফিসে যেমন চরম ব্যর্থ হয়েছে, তেমন জন্মান্সও ছাপ ফেলতে পারেনি একেবারেই। তাই সমস্ত চাপ এখন পড়েছে মার্ভেল-এর এই দুটি ছবির ওপর—
দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস (মুক্তি: ২৫ জুলাই, ২০২৫)
অ্যাভেঞ্জার্স : ডুমসডে (মুক্তি ২০২৬)
'দ্য ফ্যান্টাস্টিক ফোর' পরিচালনা করছেন ম্যাট শ্যাকম্যান। অভিনয়ে রয়েছেন পেদ্রো পাসকাল, ভেনেসাকার্বি, মস-বাচরাচ ও জোসেফ কুইন। অন্যদিকে, ডিসি-র জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান ছবিটিও প্রায় একই সময় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে, ফলে রীতিমতো সিনেম্যাটিক ওয়ার শুরু হয়েছে।
মার্ভেল হাল ধরতে পারবে তো?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি