বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rashmika Mandanna to play bold new role in Atlee s upcoming sci-fi epic with Allu Arjun

বিনোদন | আল্লু অর্জুন-দীপিকার সঙ্গে এবার রশ্মিকা! কোটি কোটি টাকার বাজেট, ভিনগ্রহের দুনিয়া— অ্যাটলির ছবি না মহাযুদ্ধ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ জুলাই ২০২৫ ১৬ : ২১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: 'জওয়ান' দিয়ে বক্স অফিস কাঁপানোর পর, এবার আরও বড় খেলা শুরু করলেন পরিচালক অ্যাটলি। ২০২৫ সালে তিনি হাত মেলালেন ‘পুষ্পা ২’খ্যাত আল্লু অর্জুনের সঙ্গে— আর তৈরি হচ্ছে এক অদ্ভুত, অভূতপূর্ব, অ্যাভাটার-ধাঁচের ভিজ্যুয়াল মহাকাব্য, যার নাম এখনও গোপন— শুধু কোডনেম এএ২২xএ৬।  এও শোনা যাচ্ছে,  অ্যাটলির এই ছবি দু’নায়কের গল্প। কিন্তু আল্লু অর্জুনের সহকারী দলের তরফে জানানো হয়েছে, আল্লু-ই নাকি এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন!

 

ছবির কাস্টিংয়ের রয়েছে বিস্ফোরক চমক — এক ছবিতে দীপিকা, জাহ্নবী, মৃণাল আর এবার এলেন রশ্মিকা মন্দানাও! জানা গিয়েছে, অ্যাটলির এই বিগ-বাজেট সায়েন্স ফ্যান্টাসি ফিল্মে সদ্য যুক্ত হয়েছেন রশ্মিকা মন্দানা। ছবিতে একেবারে অন্য রকম চরিত্রে দেখা যাবে তাঁকে— এমন এক চরিত্র, যা তাঁর কেরিয়ারের অন্যতম সাহসী পদক্ষেপ হতে চলেছে। সূত্র আরও জানিয়েছে, রশ্মিকার লুক টেস্ট এবং বডি-স্ক্যান ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসে সম্পন্ন হয়েছে। তাঁর চরিত্রের প্রি-প্রোডাকশননেরও কাজ নাকি চলছে পুরোদমে।

 

 

অ্যাটলি তৈরি করছেন এমন এক প্রযুক্তিনির্ভর সিনেমা যা দুই ভিন্ন জগৎ বা ‘ইউনিভার্স’-এ বিস্তার লাভ করবে। নির্মাতাদের দাবি, এ ছবি দর্শকের কাছে এমন এক ভিজ্যুয়াল অভিজ্ঞতা হতে চলেছে যা ভারতীয় সিনেমাকে পৌঁছে দেবে আন্তর্জাতিক উচ্চতায়। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শেষ হবে। একইসঙ্গে চলবে ভিএফএক্স এবং পোস্ট-প্রোডাকশনের কাজ, যাতে এই শুট চলাকালীনই অভিনেতারা বুঝতে পারেন তাঁদের পারফরম্যান্স কেমন আসছে পর্দায়।

 

সান পিকচার্স প্রযোজিত এই প্রোজেক্ট মুক্তি পাবে ২০২৬-এর শেষে অথবা ২০২৭-এ, বিশ্বের একাধিক ভাষায়। লক্ষ্য একটাই— ভারতীয় সিনেমার এমন এক প্যান-ওয়ার্ল্ড স্পেক্টাকেল তৈরি করা, যা গোটা বিশ্বের মনে গেঁথে যাবে। এটুকু বলতে পারা যায়— অ্যাটলি- আল্লু অর্জুনের এই পরবর্তী সিনেমা শুধুমাত্র বড় পর্দার নয়, বরং ভারতীয় সিনেমার পরবর্তী ইতিহাস রচনার অংশ হতে চলেছে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া