বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

When AR Rahman made Sameer Anjaan follow a lantern man into a jungle at 3 AM

বিনোদন | রাত তিনটেয় জঙ্গলের মাঝে সুর তৈরি করেন রহমান, লন্ঠন হাতে পথ দেখিয়ে নিয়ে যায় এক রহস্যময় বৃদ্ধ!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১০ জুলাই ২০২৫ ১৪ : ০৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের প্রখ্যাত গীতিকার সামীর অঞ্জান সম্প্রতি আশোক পণ্ডিতের শো-তে এক অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা শোনালেন। ঘটনা ঘটে এ আর রহমানের বাড়িতে। বলিউডের এই জনপ্রিয় গীতিকার যখন পৌঁছন রহমানের বাড়িতে, তখন সেখানকার অবস্থা দেখে যারপরনাই অবাক হয়ে যান। রহমানের বাড়ির বাইরের বাইরে সিঁড়িতে ঘুমিয়ে রাম গোপাল বর্মা, লনে দোলনায় আধো-ঘুমে ঢুলছেন সুভাষ ঘাই, বাড়ির অন্দরে গাইছেন আশা ভোঁসলে আর দোতলা থেকে উদিত নারায়ণ ফাজলামোমার্কা কথা ভেসে আসছে — কিন্তু রহমান? তাঁর নিজের বাড়িতে তাঁর-ই কোনও খোঁজ নেই!

 

ঘটনার মোড় ঘোরে তখনই, যখন এই গীতিকার, পরিচালক রাজকুমার সন্তোষী এবং প্রযোজক রমেশ তৌরানিকে বলা হয় অন্য একটি জায়গায় যেতে। কোথায়? না, শহরের বাইরে। এদিকে তখন গভীর রাত। সমীরের কথায়, “আমাদের গাড়িতে তুলে বলা হয়, সামনে চলা একটা গাড়ির পিছনে পিছনে যেন চলি। অনেকদূর যাওয়ার পর মাঝরাতে হাইওয়ের ধারে গাড়ি থামে... আর সেখানে একটা লোক লন্ঠন হাতে আমাদের গভীর জঙ্গলের মধ্যে পথ দেখিয়ে নিয়ে যায়। মনে হচ্ছিল, ঠিক যেন ভূতের ছবির শুটিং!” এরপর জঙ্গল পেরিয়ে যখন তাঁরা অপেক্ষাকৃত একটি ফাঁকা জায়গায় পৌঁছান, দেখেন একতা ছোট্ট কটেজের ভিতরে হেডফোন লাগিয়ে আপনমনে কীবোর্ড বাজাচ্ছেন এ আর রহমান!

 

অবশেষে সবাইকে সেখানে রহমান নিজের তৈরি করা ওই নয়া সুর শোনান এবং বলাই বাহুল্য মুগ্ধ হন সকলে। কিন্তু সেই রাতেই, ঐমুহুর্তে সমীর ঠিক করেন, জীবনে আর কোনওদিনও নয়— এমন রাত জেগে এভাবে রেকর্ডিংয়ের অভিজ্ঞতা তাঁর পক্ষে দ্বিতীয়বার নেওয়া সম্ভব নয়!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া