বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১০ জুলাই ২০২৫ ১১ : ৫৫Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সিনেমা হল বা মাল্টিপ্লেক্স নয়, মাঠের উপর বসে ছবি দেখলেন শত শত মানুষ। ছবির নাম কাল্পনিক। পরিচালক অর্ক মুখোপাধ্যায়ের এই রাজনৈতিক ছবি হয়তো আটকে গেছে , কিন্তু মানুষের মনে যে সে কতটা গেঁথে গেছে, মিলল তার প্রমাণ। ভিন্ন ধর্ম, ভিন্ন রাজনৈতিক মতাদর্শ তবুও যখন বৃষ্টি নামল আকাশ ভেঙে, লৌলাড়ার মাঠে এক আশ্চর্য দৃশ্য রচিত হল। মাল্টিপ্লেক্সের এসি নয়, সোফা নয়, বড় শহরের ঝাঁ চকচকে পর্দাও নয় ছিল শুধু একটা খোলা মাঠ, জল-কাদা মাখা মাটির গন্ধ, আর ৯৭০ জন মানুষ। রামানন্দ সেন্টিনারী কলেজের সেই মাঠে একসঙ্গে বসে ছবিটি দেখলেন সবাই
কেউ মোবাইলে মুখ গুঁজে থাকলেন না। কেউ মাঝপথে উঠে পড়লেন না বিরক্ত হয়ে। কেউ ‘এটা তো রাজনীতি’ বলে পাশ কাটালেন না। বরং বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে, কাদায় বসেই তাঁরা নিঃশব্দে দেখলেন একটি ছবিটি।
তাহলে প্রশ্ন উঠবেই কেন?
কেন এত মানুষ এলেন একটা রাজনৈতিক ছবি দেখতে?
কেন তাঁরা গল্প শুনলেন, অনুভব করলেন, সাড়া দিলেন?
নির্মাতাদের কথায়, "সিনেমা যখন প্রকৃত অর্থে মানুষের কথা বলে, যখন তা আর বিনোদন নয়, বরং প্রতিবাদের ভাষা হয়ে ওঠে — তখন সে পৌঁছে যায় দূরতম জনপদেও। লৌলাড়ার মানুষজন যেন বুঝে গিয়েছিলেন, “কাল্পনিক” শুধু একটা সিনেমা নয়, একটা সত্য, একটা কল্পনার মধ্যে দিয়ে সমাজকে দেখা।
পরিচালক অর্ক মুখার্জির কথায়, “বৈষম্য এবং বিভেদের গল্প বলে কাল্পনিক। কীভাবে সামাজিক ও রাজনৈতিক বিভেদ সম্পর্কে প্রভাব ফেলে সেকথাও তুলে ধরা হয়েছে কাল্পনিক-এ।”
ছবির প্রধান অভিনেত্রী শতাক্ষী নন্দীর কথায়, “জোর গলায় বলছি, বাংলায় এরকম রাজনৈতিক-থ্রিলার ছবি আমরা অনেকদিন দেখিনি। আমার চরিত্রটি একজন সাংবাদিকের। ছবির চিত্রনাট্য শুনেই বেশ আগ্রহী হয়েছিলাম। আজ পর্যন্ত পর্দায় এমনভাবে কোনও পরিচালক আমাকে দেখাননি। তাই দর্শক কীভাবে আমাকে এই ছবির মাধ্যমে গ্রহণ করবেন, সেই ব্যাপারেও আগ্রহ বাড়ছে উত্তরোত্তর। অনেকের চেষ্টা, পরিশ্রম জড়িয়ে রয়েছে এই ছবির সঙ্গে। ভীষণ সৎ প্রচেষ্টা এটুকু বলতে পারি।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি