বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুলাই ২০২৫ ১৮ : ১৮Rahul Majumder
আজকাল ওয়েব ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘সুপারম্যান’-এর জুতোয় এবার পা রাখলেন নতুন অভিনেতা ডেভিড কোরেনসওয়েট। ছবিটি মুক্তি পাচ্ছে ১১ জুলাই।তবে তার আগেই এ ছবিতে সুপারহিরো সাজার সুযোগ পাওয়ার নিজের অভিজ্ঞতা ও রোমাঞ্চকর অডিশনের গল্প ভাগ করে নিলেন তিনি।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে ডেভিড সোজাসাপটা ভঙ্গিতে বললেন, “আমি কোনওদিন সুপারম্যান হতে চাইনি! কারণ আমার পক্ষে এটা কখনওই সম্ভব হবে বলে মনে করতাম না।” তিনি জানালেন, একদিন বাড়ির সিঁড়িতে উঠে বাল্ব বদলাচ্ছিলেন, ঠিক সেই সময়ই ফোন আসে তাঁর এজেন্টের -“ও বলল, ‘ডেভিড, তুমি নিশ্চয়ই জানো কী নিয়ে ফোন করছি’। আমি বললাম, ‘না, জানি না তো। কী ব্যাপার? কোন ছবির জন্য? টপ গান ৩ নাকি?’ জবাবে শুনলাম, না! সুপারম্যান ছবির অডিশন আছে ,তাই নিজের টেপ পাঠাও, আর ব্যাপারটা সিরিয়াস। কোনও গড়বড় করবে না কিন্তু।”

ডেভিড আরও জানান, সুপারম্যানের বিখ্যাত লুইস লেন-এর সাক্ষাৎকারের দৃশ্যটিই ছিল তাঁর অডিশনের দৃশ্য। শুধু তাই নয়, পরবর্তী স্ক্রিন টেস্টে তাঁকে হেনরি কেভিলের স্যুট পরেই অভিনয় করতে হয়। “যেভাবে ক্রিস্টোফারের রিভের সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলেন হেনরি কেভিল, ঠিক সেভাবেই আমিও হেনরির পরা সেই সুপারম্যানের স্যুট পরে অডিশন দিয়েছিলাম। তবে মানতেই হবে, সেই মুহূর্তটা ছিল আইকনিক”— এক নিঃশ্বাসে বললেন ডেভিড।
অভিনেতা এও জানান, তিনি আগের সব সুপারম্যান সিনেমা দেখেছেন—ক্রিস্টোফার রিভ, ব্র্যান্ডন রাউথ থেকে হেনরি কেভিল পর্যন্ত। আর যখন শেষমেশ তাঁকেই এই জনপ্রিয় সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হয়, তা জানাতে পরিচালক জেমস গান নিজেই ফোন করেছিলেন।

'সুপারম্যান' অভিনেতার কথায় — “উনি একটা অচেনা নম্বর থেকে আমাকে ফোন করছিলেন। আমি তো প্রথমে বলেই ফেলেছিলাম, , নিজেকে প্রমাণ করো তুমি সত্যিই জেমস গান! তারপর তিনি বললেন, ‘তুমি সুপারম্যান-এর চরিত্রটার জন্য নির্বাচিত হয়েছ… এখন ভাল একজন ট্রেনার নিও, শক্তপোক্ত চেহারা বানাও। বিশেষ করে কাঁধের মাংসপেশি তৈরি কর।’ শুনে তো বেশ মজা লেগেছিল আমার!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি