শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুলাই ২০২৫ ১৭ : ৩১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘জলি’ আবার ফিরছে! ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’-এর পর বড় পর্দায় আসছে ফ্র্যাঞ্চাইজির সেই বহু প্রতীক্ষিত তৃতীয় অধ্যায় — ‘জলি এলএলবি ৩’। একদিকে আরশাদ ওয়ার্সি অন্যদিকে অক্ষয় কুমার, আর মাঝখানে এক জমজমাট কোর্টরুম যুদ্ধ।
এই প্রথমবার দুই জলি মুখোমুখি! পরিচালনায় আগের দুই ছবির-ই কারিগর সুভাষ কাপুর। এতদিন শোনা যাচ্ছিল ১৯ সেপ্টেম্বর, ২০২৫-এ মুক্তি পাবে এই ছবি। কিন্তু পরিকল্পনা বদলে এবার এই ছবি বক্স অফিস বাজিমাত করার লক্ষ্যে বড়পর্দায় হাজির হতে পারে গান্ধী জয়ন্তীতে!
সূত্রের খবর, নির্মাতারা এখন অক্টোবর ২ গান্ধী জয়ন্তীর দিকেই নজর দিচ্ছেন। কারণ? ছবির ফাইনাল কাট দেখে প্রযোজকরা অভিভূত। তাঁদের বিশ্বাস, এ ধরনের কোর্টরুম কমেডি-ড্রামার ব্যাপ্তি এতটাই জন্য একটা জাতীয় ছুটি-রিলিজ এহেন ব্যাপ্তির ছবির জন্য যথাযথ।
তবে সমস্যা একটাই — ওই একইদিনে মুক্তি পাওয়ার কথা ‘কান্তারা ২’-এর। ঋষভ শেট্টির এই মেগা বাজেট সিক্যুয়েল ‘কান্তারা ২’–এর মুক্তির তারিখও ২ অক্টোবর। তবে গুঞ্জন বলছে, ‘কান্তারা ২’-র মুক্তি হয়তো পিছিয়েও যেতে পারে। আর তা যদি না-ও হয়, তাহলেও ‘জলি এলএলবি’ নাকি সামনাসামনি টক্করে নামতে প্রস্তুত!
প্রযোজনা সংস্থা সম্পর্কিত এক সূত্র জানিয়েছে, ‘জলি’ সিরিজের একটা বিশাল দর্শকসংখ্যা রয়েছে। গান্ধী জয়ন্তীর মতো হাই-হলিডে উইকে ‘জলি এলএলবি ৩’ মুক্তি পেলে দর্শক আসবে হুড়মুড়িয়ে।
জানা গিয়েছে, স্বল্প বাজেটেই তৈরি হয়েছে ‘জলি এলএলবি ৩’। ফলে যদি দুই ছবির দ্বন্দ্ব হয়ও, তবু ঝুঁকি কম। লাভের অঙ্কে দারুণ নিরাপদ জায়গায় থাকবেন জলি-নির্মাতারা। বিপরীতে, ‘কান্তারা ২’-এর বাজেট অনেকটাই বড় – ফলে তাঁদের দুশ্চিন্তা বেশি।
চূড়ান্ত মুক্তির তারিখ ঠিক করতে অক্ষয় কুমার, সুভাষ কাপুর ও ভায়াকম ১৮ প্রযোজনা সংস্থার মধ্যে তুমুল আলোচনা চলছে। এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি