বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aamir Khan to Begin Work on Mahabharat Franchise Movies from August 2025

বিনোদন | আগস্টেই শুরু আমিরের ‘মহাভারত’! শাহরুখ-সলমনের বদলে থাকবেন আনকোরা সব নতুন অভিনেতা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ জুলাই ২০২৫ ১৩ : ৪০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ফের বক্স-অফিস বাজিমাতের পরিকল্পনায় আমির খান! তাঁর বহু প্রতীক্ষিত  ছবি ‘মহাভারত’ নিয়ে এবার মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু করছেন ‘মহাভারত’ ছবির কাজ। তবে ‘মহাভারত’ স্রেফ একটি ছবির মধ্যেই শেষ হয়ে যাবে না, বরং — একের পর এক ছবি নিয়ে গঠিত এক বিশাল ফ্র্যাঞ্চাইজি হবে ‘মহাভারত’!

 

আমির স্পষ্ট ভাষায় বলেছেন, “আগস্ট থেকেই আমি ‘মহাভারত’-এর কাজ শুরু করছি। এটা একাধিক ছবি হবে—'ব্যাক টু ব্যাক' অর্থাৎ পরপর। কারণ মহাভারতের মতো কাহিনি এক ছবিতে বলা যায় না। এই কাহিনি আমার রক্তে রয়েছে। এটা বলা আমার কর্তব্য। কেউ কিছু করতে পারবে না, এটা আমাকে বলতেই হবে।”

 

কেন ‘মহাভারত’ নিয়ে এত সতর্কতা? তারও ব্যাখ্যা দিলেন আমির। তাঁর কথায়, “মহাভারত খুবই বিপজ্জনক। এই কাহিনির সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তাই এটা তৈরি করা খুবই স্পর্শকাতর একটি ব্যাপার।” আর তার থেকেও বড় চমক রয়েছে কাস্টিং নিয়ে। আমির জানালেন, কোনও বড় তারকাকে নয়, বরং একেবারে অচেনা মুখদের দিয়ে গড়তে চান ‘মহাভারত’-এর পুরো চরিত্রমালা! “আমি কোনও পরিচিত মুখ নিতে চাই না। আমার কাছে চরিত্রগুলোই তারকা। তাই একেবারে নতুন মুখদের দিয়েই তৈরি হবে ছবিগুলো। পুরো নতুন কাস্ট নিয়ে ভাবছি আমি,”—বলেন আমির।

 

এতদিন ধরেই গুঞ্জন চলছিল, ‘মহাভারত’ নিয়ে ভাবছেন আমির। কিন্তু এবার নিজে মুখ খুলে দিলেন সবুজ সংকেত। রামায়ণের ভিজ্যুয়াল যুগে, মহাভারতের মতো মহাকাব্যিক কাহিনি নিয়ে আমিরের এই পদক্ষেপ বলিউডে এক নতুন যুগের সূচনা করবে বলেই মনে করছেন অনেকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া