বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৮ জুলাই ২০২৫ ১৮ : ৪৩Rahul Majumder
ছবি এবং ওয়েব সিরিজে সমান তালে অভিনয় করছেন অভিনেতা লোকনাথ দে। এবং তাঁর বেশিরভাগ কাজ দেখে খুশি দর্শক-সমালোচক। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত নাটক ‘সিজার’-এ অভিনয় করার পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন দেবালয় ভট্টাচার্য পরিচালিত আগামী ছবির জন্য। যে ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে ‘পাতাললোক’, 'স্ত্রী' ছবিখ্যাত অভিনেতা অভিষেক ব্যানার্জি-কে। সে ছবির শুভ মহরৎ-ও সারা হল। সম্প্রতি, আজকাল ডট ইন-এর সঙ্গে নিজের জীবনে একটি ঘটনা ভাগ করে নিলেন তিনি। যা একইসঙ্গে মজার এবং খানিক চিন্তার। এবং সেই বিষয়টির সঙ্গে জড়িয়ে রয়েছেন অঞ্জন দত্ত!

ইদানিং, ধূমপান অভ্যাস খানিক বেড়েছে অভিনেতার। এবং তা নিয়ে খানিক চিন্তিত-ও তিনি। সেকথা জানাতে জানাতেই কিং সাইজ সিগারেটের প্যাকেট থেকে ঠোঁটে সিগারেট ঝুলিয়ে, ফস করে তা জ্বালিয়ে ফেললেন তিনি! এই নেশার কারণে চিন্তায় ঈষৎ মাথা নাড়ছেন অথচ ঠোঁটের কোণায় বেরিয়ে এল মুচকি হাসি। এক গাল ধোঁয়া ছেড়ে লোকনাথ দে বলে উঠলেন, “ধুর! এত ছাড়ার চেষ্টা করছি, পারছি না। আগে ধূমপান করতাম না, কিন্তু অঞ্জন দা, মানে অঞ্জন দত্তের জন্য এই নেশাটা ধরে ফেললাম! মানে উনি-ই আমাকে এই নেশা ধরাতে সাহায্য করেছেন!”
আরও দু’টো টান সিগারেটে। ছাই জমছে তার ডগায়। অভিনেতা বলে চললেন, “বছর চারেক আগের ব্যাপার, বুঝলেন। অঞ্জনদা পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’-এ অভিনয়ের ডাক পেলাম। আনন্দ, ভয় মিলেমিশে একাকার। যায় হোক, গেলাম। দার্জিলিংয়ে শুট চলছে। একটা দৃশ্যে আমাকে সিগারেট খেতে হবে। অঞ্জনদাকে জানালাম, আমি ধূমপান করি না...” বলতে বলতে অঞ্জন দত্তের অঙ্গিভঙ্গি করে হাসতে হাসতে লোকনাথ দে বলে উঠলেন, “শোনামাত্রই অঞ্জনদা ওঁর নিজস্ব ছন্দে বলে উঠলেন, ‘নো, নো, ওটা আমার চাই। ওই দৃশ্যে আমার চাই ওটা। কিচ্ছু হবে না। দু’টান দাও। আরে জাস্ট দুটো টান তারপরেই হয়ে যাবে! চল, চল হয়ে যাবে।’ এইসব বলে নিজে অদ্ভুত সুন্দর কায়দায় ফস করে সিগারেট জ্বালিয়ে, ধরিয়ে দেখিয়ে দিলেন কীভাবে কী করতে হবে। কয়েকবারের চেষ্টায় হল, শট উৎরে গেল। কিন্তু মজা তারপর। দার্জিলিংয়ে তখন বিরাট ঠান্ডা, সামনে অঞ্জন দত্ত...এদিকে সিগারেটের সুখটানের স্বাদ মুখ লেগেছে, দোনোমোনো করে ধরিয়ে ফেললাম। কেস খেয়ে গেলাম। এখনও ছাড়তে পারিনি!”

অঞ্জন দত্তের উপর কি রাগ হয় সে কারণে? শোনামাত্রই, মাথা নাড়িয়ে হাসতে হাসতে স্পষ্টভাবে বলে উঠলেন লোকনাথ, “একেবারেই না। শিল্পী হিসেবে কত বড় অঞ্জনদা। মঞ্চাভিনেতা হিসেবে আরও বড়। ওঁর সঙ্গে কাজ করতে পারছি, এটা কম পাওনা! আর ওঁর স্টাইলটাই মানে একটা আলাদা ব্যাপার...একটা সাহেবি ব্যাপারও আছে। আর খুব পজিটিভ মানুষ, খুব। কথা শুনেই মনে হয় সব পারব! অঞ্জন দত্তের উপর কখনও রাগ করা যায় না।”
প্রসঙ্গত, অঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’। ২০২১ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজ। সেই রহস্য-রোমাঞ্চ সিরিজের শুটিংয়েই এই কাণ্ড ঘটেছিল লোকনাথ দে-র সঙ্গে। সে ছবিতে লোকনাথ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অঞ্জন দত্ত, অনিন্দিতা বসু, সৌরভ চক্রবর্তী, সন্দীপ্তা সেন, সুপ্রভাত দাস, রাজদীপ গুপ্ত এবং অর্জুন চক্রবর্তী-কে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি