বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জুলাই ২০২৫ ১৩ : ৫৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৫০ দিনের কাছাকাছি শুটিং, ছ’টি মারাত্মক অ্যাকশন দৃশ্য, দু’টি গান এবং সম্পর্ক-ভিত্তিক আবেগঘন মুহূর্ত— শেষ হল হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’-এর শুটিং! অয়ন মুখার্জির পরিচালনায়, যশ রাজ স্টুডিওতে এই মেগা-ফিল্মের শুট শেষ করে এখন প্রস্তুতি শুরু হয়েছে প্রচারের চূড়ান্ত ধাপে যাওয়ার।
তবে শুটিংয়ের শেষ ৬ দিনে গোটা ইউনিট তাক মজে ছিল হৃতিক-এনটিআর জুনিয়রের একটি ডান্স নম্বর দিয়ে, যা কোরিওগ্রাফ করেছেন বসকো মার্টিস এবং সুর দিয়েছেন প্রীতম। হৃতিক ও এনটিআরের মুখোমুখি নাচের লড়াই দেখে সেটে থাকা সকলের চোখ ততক্ষণে কপালে! ইউনিটের এক ক্রু মেম্বারের কথায়, “এটা এমন এক ডান্স ফেসঅফ যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে।” মজার কথা, এই নাচের শুট দেখতে সেটে উপস্থিত ছিলেন এনটিআর জুনিয়রের স্ত্রী ও দুই সন্তান, যাঁরা হৃতিকের ভীষণ বড়ো ভক্ত! একেবারে কাছ থেকে বাবার সঙ্গে হৃতিকের নাচ দেখতে তারা এসেছিল।
শুট শেষের পর, হৃতিক রোশন নিজের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানান এনটিআর ও তাঁর পরিবারকে। সঙ্গে ছিলেন অয়ন মুখার্জি এবং যশ রাজ ফিল্মস টিমের মূল সদস্যরাও। সূত্র জানিয়েছে, হৃতিকের কাছে ওয়ার স্রেফ একটি ছবির ফ্র্যাঞ্চাইজি নয়, এটা তাঁর আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটা চরিত্র। তাই তো শুটিং শেষে তিনি পরিবারের মতো পুরো টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নিজের বাড়িতে।
আগামী ৩৭ দিনের মধ্যে প্রকাশ পাবে ‘ওয়ার ২’-এর ২টি গান ও ট্রেলর। যদিও ছবির টিজার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এখন চলছে ভিএফএক্স ও আবহসংগীত চূড়ান্ত করার কাজ। আগামী ২০ দিনের মধ্যেই অয়ন মুখার্জি চূড়ান্ত সম্পাদনা শেষ করবেন।
‘ওয়ার ২’-তে দেখা যাবে হৃতিক রোশন ফের এজেন্ট কবীর হিসেবে আর তাঁকে টক্কর দেবেন জুনিয়র এনটিআর ওরফে এজেন্ট বিক্রম। একের পর এক চমকপ্রদ অ্যাকশন সিকোয়েন্স, চোখধাঁধানো ভিজ্যুয়াল আর এজেন্টদের মধ্যেকার শক্তিশালী টানাপোড়েন— সব মিলিয়ে ‘ওয়ার ২’ হল যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রত্যাশিত ছবি। আগামী ১৪ আগস্ট হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি