বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জুলাই ২০২৫ ১৩ : ৩৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: “এই সম্পর্ক ২৫ বছরের। এবার সময় এসেছে আবার দেখা করার...”— দু’ হাত জোড় করে নমস্কারের সঙ্গে-এ এই সংলাপেই আবার ফিরে এলেন ছোটপর্দার আইকনিক চরিত্র 'তুলসী বিরানি'। আর তার সঙ্গেই ফিরছে ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!
সম্প্রতি, ষ্টার প্লাস-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ পেল বহু প্রতীক্ষিত এই ধারাবাহিকের প্রথম ঝলক। তাতে দেখা যায়, একটি পরিবার খেতে বসে আলোচনা করছে— “তুলসী কি আবার ফিরবে?” ঠিক তখনই দেখা যায় সাদা শাড়ি-পরা এক যুবতী, তুলসী গাছের সামনে পুজো দিচ্ছেন। আর সেই পরিচিত কণ্ঠে উচ্চারণ, “আমি আসবই… কারণ আমাদের সম্পর্ক ২৫ বছরের।”
হ্যাঁ, স্মৃতি ইরানি ফিরছেন, আবার সেই তুলসী হয়েই! কবে, কখন দেখা যাবে এই ধারাবাহিক? ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হবে ষ্টার প্লাস চ্যানেলে আগামী ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০ টা। এছাড়া অনলাইনেও এবার দেখতে পাবেন তুলসী ও তাঁর পরিবারকে। জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যাবে এই ধারাবাহিক যে কোনও সময়ে।
‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’- সম্পর্কে কী বললেন স্মৃতি ইরানি? এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তথা বিজেপি নেত্রী বললেন, “ ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’তে ফিরে আসা মানে শুধু এক চরিত্রে ফেরা নয়, এটা এক এমন গল্পে ফেরা, যা ভারতীয় টেলিভিশনকে বদলে দিয়েছিল। এই ধারাবাহিক শুধু আমাকে জনপ্রিয়তা দেয়নি, এর মাধ্যমে আমি কোটি কোটি ঘরের সঙ্গে আবেগের সেতু গড়তে পেরেছিলাম।”
রাজনীতিতে আজ তিনি কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু 'তুলসী'-র নাম আজও তাঁর সঙ্গে জড়িয়ে আছে— এটাই তাঁর জনপ্রিয়তার আসল জায়গা।এইবার ‘কিঁউকি ২’-এ থাকবে একেবারে নতুন প্রজন্মের গল্প। থাকবে আগের মতো পারিবারিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা, ভালবাসা, বিশ্বাস আর সেই অদ্ভুত চেনা ঘরোয়া গন্ধ। তবে যেভাবে পেশ করা হবে এই ধারাবাহিক, তাতে পাওয়া যাবে আধুনিকতার ছোঁয়া। আর ক্যামেরার ফ্রেমে পুরনো তুলসী’র ছায়া যেন এক নস্ট্যালজিয়ার মায়াজাল তৈরি করে।
২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। প্রশ্ন একটাই— আজকের দর্শকও কি আবার তুলসীকে ততটাই ভালবাসবে? উত্তর পাওয়া যাবে ২৯ জুলাই থেকে। কিন্তু তার আগেই স্পষ্ট— তুলসী ফিরেছেন, আবেগ আর স্মৃতির হাত ধরে। আর যেখানেই তুলসী, সেখানেই শুরু হয় গল্পের নতুন পর্ব।
অবশ্য নির্মাতাদের আশা, এ গল্প— ছেড়ে ওঠা যাবে না একটুও!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি