বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ জুলাই ২০২৫ ১২ : ৫৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানিকে নিয়ে শুরু হয়েছিল বলিউডের এক নতুন ঘরানার মজার ছবি— আরও ভাল করে বললে অ্যাডাল্ট কমেডি। ছবির নাম মস্তি। পরকীয়া নিয়ে বুনো হাস্যরসের সেই প্রথম ঝলকই বক্স অফিসে বাজিমাত করে দেয়। ছবিতে অজয় দেবগণ-ও ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবির বক্স অফিস সাফল্যের পর তারপর একে একে আসে 'গ্র্যান্ড মস্তি' আর 'গ্রেট গ্র্যান্ড মস্তি'। ধীরে ধীরে মস্তি সিরিজ হয়ে ওঠে বলিউডের অ্যাডাল্ট-কমেডি জগতের অন্যতম নাম।
আর এবার ২০২৬-এ আসছে ‘মস্তি ৪’। কিন্তু চেনা ফর্মুলায় নয়! শোনা যাচ্ছে, এই ছবি একেবারে রিভার্স মস্তি— যেখানে শুধুই স্বামীরা নয়, স্ত্রীরাও জড়িয়ে পড়বেন পরকীয়ার খেলায়! এক ধরনের ‘ডাবল প্লে’ শুরু হবে— স্বামী-স্ত্রীর মধ্যে চলবে কে কাকে টপকে যায়, সেই নিয়ে একপ্রকার কমিক যুদ্ধ।

‘মস্তি ৪’-এর পরিচালনার চেয়ারে ইন্দ্র কুমার নন, বরং বসেছেন মিলাপ মিলন জাভেরি। সূত্রের খবর, ‘মস্তি ৪’-এর গল্প বলার ধাঁচ অনেকটাই প্রথম ‘মস্তি’-র মতোই যেখানে কমেডির ভিতটা স্ল্যাপস্টিক নয়, বরং একেবারে চিত্রনাট্য-নির্ভর। তবে এবার একটু থ্রিলের ছোঁয়াও রয়েছে গল্পে।খবর, অভিনেত্রী এলনাজ নরৌজি যোগ দিয়েছেন ছবিতে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।
অন্যদিকে, ইন্দ্র কুমার এখন ব্যস্ত ‘টোটাল ধামাল’-এর শেষ পর্যায়ের কাজ নিয়ে— যে ছবিতে অজয় দেবগণ, রিতেশ দেশমুখ, মাধুরী দীক্ষিত থেকে জাভেদ জাফরি—সবাই আছেন। আর মিলাপ মজে রয়েছেন দিওয়ানিয়ত-এর মুক্তি নিয়ে— যেখানে হর্ষবর্ধন রানে আর সোনম বাজওয়া জুটি বেঁধেছেন।
আগামী বছর অর্থাৎ ২০২৬-এ বড়পর্দায় মুক্তি পাবে ‘মস্তি ৪’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি