বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ১৩ বছরের বন্ধুত্বের পর বাগদান সারলেন দেবতনু, কবে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা?

Arpita Das | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ জুলাই ২০২৫ ২২ : ৪১Soma Majumder

নিজস্ব সংবাদদাতাঃ টলিউডে একের পর এক বিচ্ছেদের খবরের মাঝেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা দেবতনু। ১৩ বছরের সম্পর্কের পর আংটি বদল করে সারলেন এনগেজমেন্ট। সমাজ মাধ্যমে নিজেই সুখবর জানিয়েছেন টলিউডের এই অভিনেতা।  

বহুদিন সম্পর্ক থাকলেও প্রেমিকাকে কখনও প্রকাশ্যে আনেননি দেবতনু। মাঝে দু’জনের মধ্যে এসেছিল দূরত্ব। তবে ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও কাছাকাছি এসেছেন তাঁরা। অবশেষে সারা জীবনের জন্য একে অপরের হাত ধরলেন দেবতনু ও মৌলিশা বসু। অভিনেতা হওয়ার পাশাপাশি দেবতনু একজন ব্যবসায়ীও। পেশায় চাকুরিজীবী মৌলিশা। বরাবর দেবতনুর ভাল ও খারাপ সময়ে পাশে থেকেছেন তিনি। জীবনকে খানিকটা গুছিয়ে সম্পর্কের পরিণতি দিলেন তাঁরা। 

জুলাই মাসে এনগেজমেন্টের পর ডিসেম্বরে জাঁকজমকভাবে বিয়ে করতে চলেছে যুগল। নিজেদের বাগদানের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে সেই ইঙ্গিত দিয়েছেন দেবতনু। লিখেছেন, “ঝড়-ঝাপটা, ১৩ বছরের বন্ধুত্ব, দূরত্ব, হানাহনি, লড়াই, সব পেরিয়ে এক যুগ পর আমি আর তুই। ডোলি সাজাকে রাখনা অন ডিসেম্বর'।   

সম্প্রতি টলিউডে একাধিক বিচ্ছেদের খবর শিরোনামে উঠে এসেছে। বিয়ের কয়েক বছর পর আর সম্পর্ক টিকিয়ে রাখতে না পারার কথা সমাজ মাধ্যমে জানিয়েছেন একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। এই আবহের মাঝেই সুখবর সামনে এনেছেন দেবতনু। অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার একাধিক তারকা। 

কিছুদিন আগেই ক্লিক প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দেবতনু অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘জয়সলমীর জমজমাট’। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেই নতুন জীবন শুরু করলেন দেবতনু। আপাতত ডিসেম্বরে সামাজিক ও আইনিভাবে বিয়ের অপেক্ষায় জুটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া