শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুলাই ২০২৫ ১৮ : ০৬Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রথম ঝলকেই মুগ্ধ দেশ। রণবীর কাপুরের রাম-রূপ মাত্র কয়েক সেকেন্ডের ঝলকেই ভাইরাল, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুরো কাস্টকে বড়পর্দায় দেখার জন্য। কিন্তু, এই চূড়ান্ত উত্তেজনার মধ্যেও ১৯৮৭ সালের রামানন্দ সাগরের ‘রামায়ণ’ অনেকের কাছেই আজও ‘অরিজিনাল রামায়ণ’। আর সেই ধারাবাহিকে ‘রাম’-এর ভূমিকায় থাকা অরুণ গোভিল এবার নতুন রামায়ণ ছবিতে হচ্ছেন রামের পিতা রাজা দশরথ!

এই খবর সামনে আসতেই নস্ট্যালজিয়া আর কনফিউশন দুই'ই ছড়িয়েছে দর্শকমনে। অবশেষে মুখ খুললেন সেই সীতাও — অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিকলিয়া, যিনি ‘রামায়ণ’ টেলিভিশন ধারাবাহিকে সীতার চরিত্রে অমর হয়ে আছেন।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্ট বলেন, “আমি অরুণজিকে সবসময় রাম রূপেই দেখেছি। নিজেকেও সীতা ছাড়া অন্য চরিত্রে কল্পনা করিনি। সেই মানুষটাই যদি হঠাৎ করে দশরথ হয়ে যান, তাহলে সেটা আমার কাছে একেবারে কল্পনার বাইরে।” তিনি আরও বলেন, “রাম মানেই অরুণজি, ওঁকে দশরথ হিসেবে ভাবা সত্যিই কঠিন। তবে এটা অবশ্যই ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু এমন দীর্ঘদিনের ইমেজ ভাঙা খুব কঠিন।”
এরপর এক বিস্ময়কর দাবি করেছেন আনেন দীপিকা — “আমাকে তো এই প্রজেক্টে নেওয়ার জন্য কেউ যোগাযোগই করেননি। মনে হয়, ওরা চেষ্টাও করেনি আমার সঙ্গে কথা বলার।” তবে তিনি স্পষ্ট জানান, নতুন রামায়ণে অন্য কোনও চরিত্র তিনি করতে পারতেন না। “আমি একবার সীতা হয়েছি, এখন আর রামায়ণে অন্য কোনও চরিত্রে নিজেকে ভাবতে পারি না।” তবে মহাভারত বা শিবপুরাণের মতো অন্য ধর্মীয় কাহিনিভিত্তিক ছবিতে কাজ করতে আপত্তি নেই বলেই জানান দীপিকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি