বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুলাই ২০২৫ ১৭ : ৩৮Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২৬ বছর কেটে গিয়েছে, কিন্তু শহিদ ক্যাপ্টেন বিক্রম বত্রার বীরগাথা আজও যেন হৃদয়ের গহীনে জ্বলছে আগুনের মতো। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনাদের সঙ্গে প্রাণপণ লড়াই করে মাত্র ২৪ বছর বয়সে শহিদ হয়েছিলেন তিনি। আর তাঁর সেই অবিস্মরণীয় চরিত্রকেই বড় পর্দায় জীবন্ত করে তুলেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, ‘শেরশাহ’ ছবিতে।
আজ, সেই শহিদের ২৬তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন বিক্রম বত্রার পুরনো ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা লিখলেন সিদ্ধার্থ -“ক্যাপ্টেন বিক্রম বত্রা, আপনার গল্প আমাদের এখনও নাড়া দেয়, অনুপ্রেরণা জোগায়। আপনি আমাদের শিখিয়েছেন আসল সাহসের মানে। আজ সেই দিনে আপনাকে মনে করছি, যে দিনে আপনি জাতির জন্য সবকিছু দিয়ে দিয়েছিলেন।”
সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই পোস্ট। কমেন্টবক্সে একদিকে যেমন শ্রদ্ধার বন্যা, তেমনি অভিনেতা সুনীল গ্রোভার ভক্তিসূচক ইমোজি দিয়ে জানান শ্রদ্ধা। এক ভক্ত লিখেছেন—“ তুমি যেভাবে ওঁকে পর্দায় ফুটিয়ে তুলেছিলে, এককথায় অসাধারণ! আমি নিশ্চিত, উনিও তোমাকে নিয়ে খুব গর্বিত।” অন্যজনের মন্তব্য—“ইয়ে দিল মাঙ্গে মোর স্যার.”
কে ছিলেন ক্যাপ্টেন বিক্রম বত্রা?
ভারতীয় সেনাবাহিনীর ১৩তম জেএকে রাইফেলস ব্যাটেলিয়নের সেনানায়ক বিক্রম বত্রা কার্গিল যুদ্ধের সময় অপারেশন ভিক্টরির অন্যতম নায়ক ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল মাত্র ২৪। তাঁর অদম্য সাহস ও আত্মত্যাগের জন্য তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ ও সর্বোচ্চ সামরিক সম্মান “পরম বীর চক্র” প্রদান করা হয়। তাঁর যুদ্ধের সময়ের বিখ্যাত শব্দ—“ ইয়ে দিল মাঙ্গে মোর” আজও ভারতীয় সেনার লড়াকু মনোভাবের প্রতীক।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ ছবিতে ক্যাপ্টেন বিক্রম বত্রার ভূমিকায় নজরকাড়া অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। পরিচালনায় ছিলেন বিষ্ণু বর্ধন । প্রযোজনা করেন করণ জোহর। ছবিতে সিদ্ধার্থের বিপরীতে ছিলেন কিয়ারা আদবানি। মুক্তি পেয়েছিল প্রাইম ভিডিওতে। বহু দর্শক ও সমালোচকের মতে, এটাই সিদ্ধার্থের কেরিয়ারের সেরা অভিনয়।
আগামীতে সিদ্ধার্থকে দেখা যাবে রোম্যান্টিক ড্রামা ‘পরম সুন্দরী’-তে, যেখানে তাঁর বিপরীতে থাকবেন জাহ্নবী কাপুর। পরিচালনায় তুষার জলটা এবং প্রযোজনায় ম্যাডক ফিল্মস। এছাড়াও সিদ্ধার্থর আর এক অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘বন: ফোর্স অফ দ্য ফরেস্ট’ আসতে চলেছে শিগগিরই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি