বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুলাই ২০২৫ ১৫ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”—এই বাক্যই যেন বলে দিল সবকিছু। ইনস্টাগ্রাম স্টোরিতে এই প্রার্থনাটিই পোস্ট করলেন নোরা ফতেহি। আর সেই সঙ্গে প্রশ্ন জাগল—কে চলে গেল? কাকে হারালেন নোরা? রবিবার সকালে একেবারে অপ্রস্তুত অবস্থায় মুম্বই বিমানবন্দরে দেখা গেল নোরা ফতেহি-কে। চোখ ঢাকা বড় কালো চশমায়, মুখে স্তব্ধতা, কিন্তু তার মধ্যেও স্পষ্ট চোখের জল। পাপারাজ্জিদের ক্যামেরা বন্দি করল সেই মুহূর্ত— সমাজমাধ্যমের একটি রিল-এ ধরা পড়ল অভিনেত্রী যখন কান্না চাপার ব্যর্থ চেষ্টা করছেন, তখনই এক ব্যক্তি আচমকা অভিনেত্রীর দিকে এগিয়ে এল নিজস্বী তুলতে! আর সেখানেই যেন ছিঁড়ে গেল সহানুভূতির শেষ সুতোটাও।
নোরার দেহরক্ষী সেই ব্যক্তিকে ঠেকাতে গিয়ে চোখে-মুখে প্রকাশ করলেন বিরক্তি। তবুও থামেনি ক্যামেরার ঝলকানি। যেন এক তারকার শোকেও বিনোদনের খোরাক খুঁজে বেড়াচ্ছে কেউ কেউ।

এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় ছড়াল ক্ষোভের ঝড়। একজন লিখলেন, “ নোরাকে কাঁদছেন আর সেই সময় তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছেন এক ব্যক্তি! মানুষের মধ্যে কি দয়ামায়া সব মরে যাচ্ছে?” আর এক ব্যক্তি লিখলেন, “আরে ও কাছের কাউকে হারিয়েছে। ওকে একটু নিজের মত থাকতে দাও। তারকা বলে কি মানুষ না নাকি?” আরও একজন কটাক্ষ করলেন—“ তারকাকে দেখলেই ছবি চাই? একজন মানুষ কাঁদছেন, সেটাও দেখতে পেল না?”
তবে এই ঘটনার কেন্দ্রে যে গভীর শোক রয়েছে, তা স্পষ্ট তাঁর প্রার্থনায়। ইসলাম ধর্মাবলম্বী কেউ মৃত্যুবরণ করলে এই বাক্যই উচ্চারিত হয় তাঁর কাছের মানুষ, আত্মীয়দের মধ্যে। অর্থাৎ, নোরা ফতেহি সম্ভবত একজন কাছের মানুষকে হারিয়েছেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তাঁর ব্যবহার, চোখের জল, এবং প্রার্থনা—সব মিলিয়ে শোক যেন হাড়ে হাড়ে অনুভব করেছে নেটপাড়া।আর সেই কান্নার মাঝেই যদি কেউ ক্যামেরা নিয়ে এগিয়ে আসে, তবে প্রশ্ন ওঠে—মানবিকতা কি সত্যিই এতটা বিলুপ্ত?
নোরা ফতেহিকে শেষ দেখা গিয়েছিল ‘বি হ্যাপি ও নেটফ্লিক্স-এর ‘দ্য রয়্যালস’ সিরিজে। সামনে মুক্তি পেতে চলেছে তাঁর কাঞ্চনা ৪ ও কেডি – দ্য ডেভিল। তবে এই মুহূর্তে তাঁর জীবন যে একেবারে অন্য সুরে বাজছে—তা বলার অপেক্ষা রাখে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি