বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুলাই ২০২৫ ১৪ : ২১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: হম্বলে ফিল্মস অবশেষে ফিরিয়ে আনছে কান্তারার জগতে — তবে এবার আরও গভীরে, আরও পুরোনো কালে। ঋষভ শেট্টির জন্মদিনে প্রকাশিত হল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর প্রথম ঝলক — যেখানে দেখা মিলল তাঁর আগুনচোখা, তরবারিধারী এক মধ্যযুগীয় যোদ্ধার রূপে! ২০২২-এর কানতারা যেখানে শেষ হয়েছিল, ‘চ্যাপ্টার ১’ শুরু হবে তার বহু আগে। এই গল্প তুলে ধরবে দেবতা, বিশ্বাস, জমি এবং মানুষের অস্তিত্বের লড়াই— যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে সাক্ষী এবং শাস্তিকারী।
পোস্টারে ঋষভ শেট্টি যেন কোনও এক অতিপ্রাকৃত যুদ্ধের দেবতা, যেখানে বিশ্বাস আর রক্ত একাকার। এ ছবির শুটিংয়ের যাত্রা একেবারেই মসৃণ ছিল না — বন দফতরের নোটিস, নৌকাডুবি, এবং এক জুনিয়র আর্টিস্টের মর্মান্তিক মৃত্যু। তবু সব বাধা পেরিয়ে ঘোষণা এসেছে — ছবির মুক্তি দিন ঠিকই থাকবে। অভিনেতা ও পরিচালক রিশভ শেট্টি-র জন্মদিনে হোমবালে ফিল্মস প্রকাশ করল বহু প্রতীক্ষিত প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর প্রথম পোস্টার— আর সেই মুহূর্তেই ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়। পোস্টারে দেখা গেল, এক রহস্যঘন, চোখে আগুন ধরা যুদ্ধবাজ রিশভ শেট্টিকে— হাতে তরোয়াল, কাঁধে মহাকাব্যিক রাগ, আর পিছনে তাণ্ডবের আগুন। পোস্টের ক্যাপশনে ছবি প্রযোজনা সংস্থা লিখল — “যেখানে জন্ম নেয় কিংবদন্তিরা, আর জঙ্গলের গর্জন প্রতিধ্বনিত হয় — সেখানেই শুরু কান্তারার মহাকাব্য।”
ঋষভ শেট্টি নিজেই এই ছবির চিত্রনাট্য, পরিচালনা ও মুখ্য অভিনেতার ভূমিকায়। প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর এবং চালুভে গৌড়া। ছবিতে থাকছে এমন সব যুদ্ধদৃশ্য, যা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন। সিনেমাটিতে রয়েছে এক বিশাল স্কেল-এ যুদ্ধদৃশ্য— জাতীয় ও আন্তর্জাতিক কোরিওগ্রাফারের নেতৃত্বে ৫০০ যোদ্ধা এবং ৩০০০ জন অংশগ্রহণকারীর মাধ্যমে হবে সেই দৃশ্যায়ন।
চলতি বছরের ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী এবং দশেরা উপলক্ষে এই প্রিক্যুয়েল বিশ্বব্যাপী মুক্তি পাবে বড়পর্দায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি