বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৭ জুলাই ২০২৫ ১৩ : ০৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: রণবীর সিংহের ৪০তম জন্মদিনে মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। তেজি অ্যাকশন, গা শিরশিরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর দাপুটে লুক—সব মিলিয়ে ট্রেলারে তুমুল উত্তেজনা। কিন্তু এই উত্তেজনার মাঝেই এক বিষফোঁড়া হয়ে উঠল নায়িকার বয়স! রণবীরের বিপরীতে রয়েছেন মাত্র ২০ বছরের অভিনেত্রী সারা অর্জুন। তাঁর বয়স, আর রণবীরের সঙ্গে ২০ বছরের পার্থক্য—এই নিয়েই গোটা নেটপাড়া জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

অনেকেই মন্তব্য করেছেন, “ট্রেলার ভালো লেগেছে, কিন্তু এই বেমানান জুটি পুরো বিষয়টা অস্বস্তিকর করে তুলেছে।” "মেয়েটির বয়স মাত্র ২০ আর রণবীরের ৪০… ভাবলেই অস্বস্তি লাগে না?" — এমন প্রশ্নে এক্স (Twitter), ফেসবুক ভরে উঠেছে। আরেকজন লিখেছেন, “প্রেমিকের থেকে বেশি মেয়েটির কাকু লাগছে রণবীরকে!” কেউ বা এই বলেও মন্তব্য করতে ছাড়েননি -“ এ বাবা, দয়া করে বলবেন না রণবীর আর সারা রোম্যান্টিক জুটি!” তবে নজর কেড়েছে এক নেটিজেনদের মন্তব্য, “আবার...আবার! সেই ৪০ বছর বয়স্ক এক নায়কের বিপরীতে এক ২০ বছরের নায়িকাকে ফিট করা হল...বলিউডের কি কোনওদিন শিক্ষা হবে না?”
‘ধুরন্ধর’-এর গল্প এখনো খোলসা হয়নি। অনেকে আশা করছেন, এই জুটি হয়তো মিশনের অংশ, রোম্যান্সের নয়। তবুও, বলিউডের পুরনো ট্রেন্ড মাথায় রেখে দর্শকের ভয় — আবারও কি ‘দিগুণ বয়সের নায়ক–কিশোরী নায়িকা’র প্রেমকাহিনি আসছে?
এ ছবির নির্দেশনা ও প্রযোজনায় রয়েছেন আদিত্য ধর, যিনি উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক– এর জন্য খ্যাত। শোনা যাচ্ছে, ছবিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল–এর জীবন অবলম্বনে তৈরি। ফলে ছবির থিম হতে পারে এক উচ্চঝুঁকিপূর্ণ গোপন মিশন, যেখানে রণবীর ও সারা হয়তো দু’টি আলাদা স্তরের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু যতক্ষণ না নির্মাতারা স্পষ্ট করছেন চরিত্রের সম্পর্কের ধরন, ততক্ষণ এই বয়সের ফারাক ঘিরে বিতর্কের আগুন ঠাণ্ডা হওয়ার নয়।
রণবীর সিংহ, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না ও অর্জুন রামপাল—সবাই একসঙ্গে রয়েছেন এই ছবিতে। ধুরন্ধর মুক্তি পাবে ডিসেম্বর ৫, ২০২৫, এবং এ ছবির বক্স-অফিস প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে প্রভাসের 'দ্য রাজাসাহেব'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি