বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Don 3 to begin filming in Jan 2026 where Priyanka Chopra may return

বিনোদন | ‘ডন’ হচ্ছেন রণবীর-ই, সঙ্গে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়াও? রুদ্ধশ্বাস সব চমক নিয়ে ‘ডন ৩’র প্রস্তুতিতে ফারহান!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জুলাই ২০২৫ ১৯ : ৪৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বহু প্রতীক্ষার পর অবশেষে আলো দেখতে চলেছে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ নতুন করে রণবীর সিং-কে নিয়ে তৈরি হওয়ার চেষ্টা চলছিল বহুদিন ধরেই। কিন্তু এই যাত্রাপথ ছিল উত্তাল, অনিশ্চিত আর জল্পনায় ভরা।

 

তবে এখন স্পষ্ট, শুটিং শুরু হচ্ছে ২০২৬ সালের জানুয়ারিতে, আর ডিসেম্বর ২০২৬-এ মুক্তির লক্ষ্যে চলছে প্রস্তুতি। কিন্তু কেন এত দেরি? আর কী এমন চমক রয়েছে এই ছবিতে? আসলে, বছর দুয়েক আগে রণবীর সিং যখন শাহরুখ খানের জায়গায় ডন চরিত্রে নাম লেখান, একপ্রকার ‘অনুমানযোগ্য বিপদ’-এর মুখে পড়েন। সমাজমাধ্যমে শাহরুখ খানের অনুরাগীরা ক্ষুব্ধ হন। এ ছবিকে বয়কটেরও ডাক দেন। 

 


ছবির ইউনিট ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ওই সমস্যার পর  ফারহান এবং রণবীর সিদ্ধান্ত নিয়েছিলেন একটু চুপচাপ থাকা দরকার। রণবীর নিজের শারীরিক ও মানসিক অনুশীলনে মন দেন, কারণ এই ডন চরিত্রটি পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য মার্শাল আর্ট, অ্যাকশন, গতি—সবকিছুর উপর বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন এই পরিণত, ঠান্ডা পরিকল্পনাই দেখায়, ফারহান ও রণবীর কতটা গুরুত্ব দিয়ে দেখছেন ‘ডন ৩’ ছবিটিকে। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর জানুয়ারিতে এ ছবির শুটিং শুরু হবে। রণবীর-কিয়ারা যোগ দেবেন তখনই। এবং ওই বছরের ডিসেম্বর নাগাদ বড়পর্দায় মুক্তি পেতে পারে ‘ডন ৩’। 

 


জোর গুঞ্জন, ফারহানের টিমের তরফে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি অভিনেত্রী ফিরে আসেন এই ফ্র্যাঞ্চাইজিতে, তবে নিঃসন্দেহে তা হবে বলিউডের অন্যতম বিস্ফোরক কামব্যাক! রোমা চরিত্রের দৃঢ়তা, জটিলতা এবং আকর্ষণ—যা প্রিয়াঙ্কা এক সময় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন—সেটি ফের দেখা গেলে ‘ডন ৩’ নিঃসন্দেহে এক অন্য উচ্চতায় পৌঁছবে।

 

সূত্র আরও বলছে, ‘ডন ৩’-তে আরও একটি চমকপ্রদ কাস্টিং হতে চলেছে। বিক্রান্ত ম্যাসি-কে দেখা যেতে পারে এক গুরুত্বপূর্ণ ভূমিকায়, যা ডন-এরএকেবারে বিপরীত মেরুর চরিত্র—এক তরুণ ইন্টেলিজেন্স অফিসার, যার একমাত্র লক্ষ্য ডন-কে ধরার। এই ম্যাচআপ যদি সত্যি হয়, তবে রণবীর বনাম বিক্রান্ত হতে চলেছে এক রুদ্ধশ্বাস সংঘর্ষ!

ফারহান আখতার জানিয়ে দিয়েছেন, ‘ডন ৩’ হবে আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক মাত্রার অ্যাকশন” সম্বলে তৈরি এক ছবি, যার মধ্যে থাকবে বলিউডি নির্যাস। তাঁর দাবি,আন্তর্জাতিক ভিএফএক্স টিম, বিদেশে শুটিং, মারাত্মক অ্যাকশন কোরিওগ্রাফি—সব কিছু নিয়েই এক বিশ্বমানের ক্রাইম-অ্যাকশন ফিল্ম হতে চলেছে ‘ডন ৩’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া