বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | এক রিলেই ছয় লক্ষ! অপূর্বার মোট সম্পত্তির পরিমাণ নাকি প্রায় ৪১ কোটি, কীভাবে এত টাকা ঘরে আসে 'রেবেল কিড'-এর? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জুলাই ২০২৫ ১৮ : ১৮Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: এক রিলের জন্য ছয় লক্ষ টাকা! প্রতিদিন আয় ২.৫ লক্ষ, আর মোট সম্পত্তির পরিমাণ নাকি প্রায় ৪১ কোটি টাকা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজাকে নিয়ে এমনই চমকপ্রদ তথ্য ঘুরছে নেটপাড়ায়। তবে এই বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং অপূর্বা।

 

 

 

 

সম্প্রতি, ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে এই পরিসংখ্যান উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, অপূর্বা নাকি একটি রিলের জন্য নেন ৬ লক্ষ টাকা, ইনস্টাগ্রাম স্টোরির জন্য চার্জ করেন ২ লক্ষ এবং তাঁর মাসিক উপার্জন প্রায় ৭৫ লক্ষ টাকা। এমনকী মোট সম্পদের পরিমাণ ৪১ কোটি টাকারও বেশি! তবে এই ভাইরাল পোস্টটি ভাগ করে নিজের প্রতিক্রিয়া জানান অপূর্বা।

 

 

 

তিনি বলেন, "আমি যদি ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক হতাম, তাহলে এখনই অবসর নিতাম। আমার পায়ের হিল জুতো থেকে শুরু করে নখ সব নকল, জামা কাপড় ভাড়া করা—ঘড়িটা বাদ দিলে আমার গায়ে দামী কিছু নেই। আর ওই ঘড়িটা ২০ হাজার টাকার।"

 

 

 

 

তিনি আরও বলেন, "যেকোনও ব্র্যান্ডকেই তো চার্জ বললেই ভয় পায়, তারা আমার প্রাপ্যটা দিতে চায় না। আর এখানে বলা হচ্ছে আমি এক রিলে ৬ লক্ষ নিচ্ছি? সত্যিই হাস্যকর!"

 

 

 

 

বর্তমানে করণ জোহর সঞ্চালিত রিয়েলিটি শো 'দ্য ট্রেটরস'-এ অংশ নিয়েছেন অপূর্বা। যদিও তিনি বিজয়ী হননি, তবুও শো-তে তাঁর উপস্থিতি যথেষ্ট নজর কেড়েছে দর্শকের। ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করলেও, তাঁর গড় আয় নিয়ে যতটা হইচই পড়েছে, বাস্তবে তা যে একেবারেই ভিত্তিহীন, স্পষ্ট করে জানিয়ে দিলেন 'রেবেল কিড' নিজেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া