বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Oscar winner actress Charlize Theron reveals that she had physical intimacy with a 26 Year Old boy

বিনোদন | ২৬ বছরের যুবকের সঙ্গে উদ্দাম যৌন মিলনে মাতলেন বছর ৪৯-এর এই জনপ্রিয় অস্কারজয়ী অভিনেত্রী! তারপর যা হল…

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জুলাই ২০২৫ ১৭ : ৪২Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: চার্লিজ থেরন, ৪৯ বছরের অস্কারজয়ী অভিনেত্রী। যে অভিনেত্রীকে সাধারণত খোলামেলা স্বীকারোক্তির মানুষ বলা যায় না, এবার নিজেই শিরোনামে। তাঁর আগামী ছবি ‘দ্য ওল্ড গার্ড ২’-এর প্রচারে এসে এক পডকাস্টে এমন এক স্বীকারোক্তি দিলেন তিনি, যা শুনে ভিরমি খাচ্ছে ইন্টারনেট!

 

“আমি সদ্যই একটা ২৬ বছরের ছেলের সঙ্গে সহবাস করলাম—এবং সেটা অসাধারণ ছিল!” এই কথাটি যখন থেরন বলেন, তখন সঞ্চালক  তো চিৎকার করে বলেই ফেলেন— “ তাহলে এইমুহূর্তে এই পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান পুরুষ ও!”  চার্লিজ হেসে জবাব দেন, “সে অবশ্য তা ভাবছে না, তবে ঠিক আছে... ধন্যবাদ!

 

“আমি খুব বেশি ওয়ান নাইট স্ট্যান্ড করিনি… কিন্তু এটা অন্যরকম ছিল!” থমকে যাওয়ার মতো এই স্বীকারোক্তির আগে সঞ্চালক যখন তাঁর কাছে সহবাসের সেরা টিপ চাইলেন, থেরনের জবাব ছিল –“আমি এই বিষয়ে কিছু বলতে গেলে গিলেই ফেলছিলাম! আমি সত্যি শেষ মানুষ যে এই টিপ দিতে পারবে। তবে হ্যাঁ, আমি এখন এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে আমার নিজের শরীর, নিজের পছন্দ—সব কিছুই আমার নিয়ন্ত্রণে।”
হলিউড অভিনেত্রী আরও বলেন, “আমার জীবনে এখনও পর্যন্ত মাত্র তিনটে ওয়ান নাইট স্ট্যান্ড হয়েছে। আর সদ্য যে একটার অভিজ্ঞতা হল—আমি আগে কখনও এমন করিনি। কিন্তু এটা ছিল এক কথায় দুর্দান্ত! আর আমি ভাবছিলাম—‘হ্যাঁ রে! এটা তো আমার ২০ বছর বয়সেই করতে পারতাম!’”

 

থমকে যাওয়া স্বীকারোক্তির পাশাপাশি চার্লিজ থেরনের গলায় উঠে এল এক বাস্তব জীবনের ক্লান্তি। তিনি বলেন, “ যখন প্রথম সহবাসের অভিজ্ঞতা হয় আমার, তখনই একটা লম্বা সম্পর্কের মধ্যে ঢুকে পড়েছিলাম। তারপর একটার পর একটা সম্পর্ক, তারপর মা হলাম দু’বার। তারপর যে কারওর সঙ্গে ডেট করব, নিজের যত্নআত্তি করব, মনমতোরূপসজ্জা করব—এসব করার সময়টাই বা পেলাম কোথায়?”

 

আজ তিনি দুই সন্তানের সিঙ্গল মা—জ্যাকসন (১২) ও আগস্ট (৯)। থেরনের কথায়, “সবাই চায় একটা চটপটে কিছু, সম্পর্কের রগরগে উত্তেজনা... কিন্তু বাস্তবটা কঠিন। আমি রাতের ঘুমটাকেই সবচেয়ে বড় আকর্ষণীয় হওয়ার রহস্য বলে মনে করি।” আসলে, থমকে যাওয়ার মতো বিষয়গুলো শুধু সাহসের নয়, নিজের ওপর বিশ্বাস রাখারও। থেরনের কণ্ঠে সেই আত্মবিশ্বাসের স্পষ্ট ছাপ—“৪০ পেরিয়ে আমি বুঝতে শিখেছি, আমার শরীর, আমার পছন্দ, আমার নিয়মেই চলবে। অন্য কেউ ঠিক করে দেবে না আমি কী করব, কার সঙ্গে ঘুমোব।”

 

এই ভাবনাটা শুনতে যেমন সরাসরি, তেমনই আজকের দিনের নারীদের কাছে এক দৃঢ় বার্তা— স্বাধীনতা মানে শুধু একা থাকা নয়, নিজের পছন্দে, নিজের শরীরেও স্বাধীনতা। এই জবাবগুলোই আমাদের শেখায়—নিয়মের খাঁচা শুধু তখনই ভাঙে, যখন কেউ নির্ভয়ে বলে ওঠে:
“এটা আমার জীবন। আমার শরীর। তাই পছন্দও আমার! ”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া