বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জুলাই ২০২৫ ১৫ : ৩৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৫ বছর আগে ব্যক্তিগত এক রসনাতৃপ্তি পদের কথা কবুল করেছিলেন রণবীর কাপুর। বর্তমানে তাঁর সেই বক্তব্য ফিরে এসে যেন তাঁর ভাগ্যে ঝড় বইয়ে দিয়েছে। 'রকস্টার' ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন— “গোমাংস খেতে ভালবাসি। আমাদের পূর্বপুরুষেরা তো পেশাওয়ার অঞ্চলের ছিলেন। তাই সেই সংস্কৃতির কিছু খাবার তো আমাদের পরিবারের রক্তে।”
আজ এত বছর পরেই এই মন্তব্য আজও পিছু ছাড়ছে না রণবীরের, বিশেষ করে যখন তিনি অভিনয় করছেন নীতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিতে রামের চরিত্রে।সম্প্রতি, এক্স (পূর্বতন টুইটার)-এ এক ব্যক্তি রণবীর কাপুরের রামের চরিত্রে অভিনয় করা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করেন একটি ছবি, যেখানে তিনি রয়েছেন সীতা রূপে সাই পল্লবীর পাশে। টুইটে লেখা হয়—“একজন গোমাংস ভক্ষক এখন পর্দায় শ্রী রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন। বাহ্! বলিউডের মাথা-টাথা কি খারাপ হয়ে গিয়েছে?”
সেই বিতর্কে যেন এক পলকে আগুন লাগে। অনেকেই রণবীরকে নিয়ে ট্রোল করা শুরু করেন, প্রশ্ন তোলেন তাঁর যোগ্যতা নিয়ে। এবার রণবীরের পাশে দাঁড়ালেন গায়িকা গায়িকা চিন্ময়ী শ্রীপদা। খুললেন মুখ — তবে একটু নয়!
রণবীর-গোমাংস খাদক বিতর্কের ওই পোস্টের প্রথম প্রতিক্রিয়ায় গায়িকা লেখেন— “একজন বাবাজি, যিনি ঈশ্বরের নাম করে ধর্ষক হয়েও ভোটের সময় প্যারোলে বেরিয়ে পড়েন, সেটা কিছু না... কিন্তু কেউ কী খায়, সেটাই এখন বিরাট বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে!” আর একজন ট্রোলার লিখেছিলেন— “একটা খারাপ জিনিস আরেকটা খারাপ জিনিসকে জাস্টিফাই করে না।” তাতে চিন্ময়ীর সপাট উত্তর— “বাহ্! খুব ভাল। কেউ একজন সিনেমায় একটি চরিত্রে অভিনয় করল, সেটা নাকি ঠিক সমান খারাপ—যতটা খারাপ একজন ধর্ষক ভোট চাইতে আসছে আপনার এলাকায়! তাহলে তো আপনার প্রাপ্য রাম রহিমকেই সাংসদ করে ঘরে নিয়ে আসা।”

প্রসঙ্গত, ২০২৬ ও ২০২৭-এ মুক্তি পেতে চলা ‘রামায়ণ’-এ রণবীর থাকছেন রাম, সাই পল্লবী সীতা, যশ রাবণ, সানি দেওল হনুমান ও রবি দুবে লক্ষ্মণ চরিত্রে। ছবিটিতে সুর দিয়েছেন হ্যানস জিমার এবং এ আর রহমান, আর প্রোডাকশন ডিজাইন করছেন ডিউন ও ক্যাপ্টেন অ্যামেরিকা-র মতো ছবি যাঁদের দায়িত্বে ছিল, সেই দল। কিন্তু ছবির ধর্মীয় আবহে রণবীরের এক পুরনো ‘আমিষ খাবার’ মন্তব্য নিয়ে গোটা বিতর্ক যেন উত্তাল করে তুলেছে সমাজমাধ্যম।
প্রশ্ন উঠছে—অভিনেতার জীবন কি তার চরিত্রের ওপরে প্রভাব ফেলবে? চিন্ময়ী-র কথায় স্পষ্টই ফুটে উঠছে ভারতীয় সমাজের এক গভীর দ্বিচারিতা – একজন অভিনেতা যদি পুরনো জীবনে বিফ খেয়ে থাকেন, তবে কি তিনি ‘রামের’ চরিত্রে অভিনয় করতে পারেন না? অন্যদিকে, একাধিক বাবাজি ধর্ষণ, ঘুষ, দুর্নীতির অভিযোগেও ভোটে দাঁড়িয়ে সমাজের ‘পবিত্রতা’ বজায় রাখছেন—তা কি নীরবে মেনে নেওয়া যায়?
রণবীরের ‘রামায়ণ’ এখনও মুক্তি পায়নি, অথচ বিতর্ক যেন ছবির আগেই ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি কোণায়। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে তারকার ব্যক্তিগত জীবন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি