শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Ranveer Singh drops intense first look of Dhurandhar on 40th birthday

বিনোদন | ৪০-এ পা দিয়েই ‘ধুরন্ধর’ রণবীর! রক্তাক্ত চেহারায় দুর্ধর্ষ অ্যাকশনে বাজিমাত ছবির প্রথম ঝলকেই

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ জুলাই ২০২৫ ১৩ : ১৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: রণবীর সিং এবার যেন একেবারে 'আগুন' হয়ে ফিরলেন। এদিন রবিবার নিজের ৪০ তম জন্মদিনে রণবীর উপহার দিলেন তাঁর আগামী ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। ঝলক নয়, যেন তাণ্ডব! রক্তাক্ত মুখ, লম্বা, এলোমেলো চুল, চাপদাড়ি আর ঠোঁটের আগে ঝুলতে থাকা জ্বলন্ত সিগারেট—রণবীরের এই রূপ দেখে দর্শক বলছেন, “এটাই রণবীরের কামব্যাক!”

 

 

রবিবার দুপুর ঠিক ১২টা ১২ মিনিটে নিজের ইনস্টাগ্রামে এই প্রথম ঝলক ভিডিওটি শেয়ার করেন রণবীর। আগেই তাঁর ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট উড়িয়ে দিয়ে এবং প্রোফাইল পিকচার সরিয়ে দিয়ে তিনি তৈরি করেছিলেন এক রহস্যময় আবহ। গতকাল অর্থাৎ শনিবার রাতে রহস্যের ইঙ্গিত দিয়ে পোস্ট করেছিলেন একটি পোস্ট — “১২:১২”। এদিন তাঁর জন্মদিনে সেই পোস্টের ব্যাখ্যা মিলল।

 

 

‘ধুরন্ধর’-এর প্রথম ঝলকের ভিডিওর শুরুতেই দেখা যায়, অন্ধকার করিডরে হেঁটে আসছেন এক অজানা পুরুষ। আবছা আলোয় দৃশ্য ক্রমশ স্পষ্ট হয় রক্তাক্ত রণবীরের অবয়ব। চোখে আগুনের মত ঝলক। নেপথ্যে ততক্ষণে চলছে গুরুগম্ভীর ভয়েসওভার। এরপর পরই দৃশ্যপট মুহূর্তেই বদলে যায় অ্যাকশন, বিস্ফোরণ, ধোঁয়া, গোলাগুলি আর চরম উত্তেজনার ঝড়ে।

 

 

শুধু রণবীর নন, এই ছবিতে রয়েছেন আরও চার বলিউড হেভিওয়েট— সঞ্জয় দত্ত, আক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং আর মাধবন। ঝলকেই তাঁদেরও দেখা গেল অ্যাকশন-প্যাকড অবতারে। পরিচালনার দায়িত্বে ‘উরি’ ছবি খ্যাত পরিচালক আদিত্য ধর, যাঁর ছবি মানেই অ্যাকশন। সঙ্গে বাস্তব আর শ্বাসরোধকারী থ্রিলারের গন্ধমাখা টানটান চিত্রনাট্য। গুঞ্জন, এই ছবির কাহিনি ভারতের প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর অজিত ডোভালের জীবনের উপর ভিত্তি করে। যদিও নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন। তবে ঝলক জানিয়ে দিচ্ছে, এই ছবি সত্য ঘটনা অবলম্বন করে তৈরি।

 

ছবিটি মুক্তি পাবে ২০২৫-এর ৫ ডিসেম্বর, যেখানে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে প্রভাসের দ্য রাজা সাব-এর সঙ্গে। অর্থাৎ, বড়দিনের আগেই বক্স অফিসে হবে মেগা যুদ্ধ! আপাতত ইউটিউবে রণবীরের এই ছবির ঝলক আসতেই ঝড়— কেউ লিখেছেন, “আগুন!” কেউ বা বলছেন, “অবশেষে, রণবীর ফিরলেন স্বমহিমায়!” রণবীরের অন্ধকার, রুক্ষ, রগচটা এই অবতার দেখে প্রত্যাশা তুঙ্গে।


রণবীরের ধুরন্ধর কেবল আর এক অ্যাকশন ছবি নয়, এটি যেন ভারতীয় গোয়েন্দা জগতের অজানা অধ্যায়কে তুলে ধরার এক প্রচেষ্টা। আর এই আগুনে ঘি ঢেলেছে রণবীরের লুক, আদিত্যর পরিচালনায়  আর সঞ্জয়-অক্ষয়-মাধবনের জোট বাঁধা।  ছবি নির্মাতাদের আশা, এই ছবি ২০২৫-এর অন্যতম বড় চমক হতে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া