বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জুলাই ২০২৫ ১২ : ৪৩Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: বলিউডের খ্যাতনামা স্টুডিও ‘ফিল্মিস্তান’-এর জমিতে গড়ে উঠছে বিশাল বহুতল আবাসন প্রকল্প। অভিনেত্রী রানি মুখার্জি ও কাজলের ঠাকুরদা শশধর মুখার্জি যে স্টুডিওটি প্রতিষ্ঠা করেছিলেন ৮২ বছর আগে, সেটি এবার ৩০০০ কোটি টাকার একটি বিলাসবহুল আবাসনে পরিণত হতে চলেছে।
সম্প্রতি আরকেড ডেভেলপার্স নামক একটি সংস্থা ‘ফিল্মিস্তান স্টুডিও’-র ৪ একর জমি কিনে নিয়েছে প্রায় ১৮৩ কোটি টাকার বিনিময়ে। সেই জমিতেই গড়ে উঠবে দুটি ৫০ তলা আবাসিক টাওয়ার। থাকবে ৩, ৪ এবং ৫ বেডরুমের বিলাসবহুল ফ্ল্যাট ও একাধিক পেন্টহাউস।
ডেভেলপার সংস্থার চেয়ারম্যান অমিত জৈন মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, “এই জায়গাটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আমরা সেটিকে সম্মান জানিয়ে একটি প্রকল্প গড়ে তুলতে চাই। শুধু আবাসন নয়, এটা হবে জীবনযাপনের এক অনন্য ক্ষেত্র।”
১৯৪৩ সালে শশধর মুখার্জি, অভিনেতা আশোক কুমার, পরিচালক জ্ঞান মুখার্জি এবং রায় বাহাদুর চুনিলালের উদ্যোগে তৈরি হয়েছিল এই স্টুডিও। বহু বছর ধরে এখানে বলিউডের নামজাদা ছবির শুটিং হয়েছে। শুটিং ছাড়াও এটি ছিল এক সময়ের কর্মসংস্থানের অন্যতম কেন্দ্র, যেখানে স্থায়ীভাবে শিল্পী ও কলাকুশলীরা কাজ করতেন।
তবে এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। সংগঠনের দাবি, এই ধরনের পুরনো স্টুডিও ভেঙে আবাসন প্রকল্প তৈরি হলে বহু কলাকুশলীর কাজের সুযোগ কমে যাবে। সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে।
এক সময় যে স্টুডিও বলিউডের ইতিহাসকে বহন করত, সেখানে এবার গড়ে উঠবে আধুনিক, ঝকঝকে হাই-রাইজ। অনেকের চোখে এটি সময়ের দাবি হলেও, চলচ্চিত্রপ্রেমীদের কাছে ‘ফিল্মিস্তান’-এর অবসান যেন এক যুগের সমাপ্তি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি