বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৬ জুলাই ২০২৫ ০৯ : ৪৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: ৪০-এ পা দিলেন অভিনেতা রণবীর সিং। তবে তার আগের রাতে এ কী করলেন অভিনেতা? শনিবার হঠাৎই রণবীরের ইনস্টাগ্রামে চোখ রাখতেই তাঁর ভক্তরা দেখলেন অভিনেতার ইনস্টাগ্রামে কোনও পোস্ট নেই। এতবছর ধরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের যাবতীয় যা ছবি পোস্ট করেছিলেন রণবীর তা এক নিমেষে মুছে দিয়েছেন।
তবে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রাখতে দেখা গেল একটি মোশন ভিডিও। সেখানে লেখা আছে ১২:১২ সঙ্গে দুটি তলোয়ার। এখান থেকেই শুরু বিভিন্ন জল্পনা। সকলের মনেই প্রশ্ন জাগছে হঠাৎই এমন এক সিদ্ধান্ত কেন নিলেন অভিনেতা রণবীর সিং? তাহলে কি আরও নতুন কোনও চমক দেবেন এরপর তিনি তাঁর ভক্তদের? যদিও তাঁর আগামী ছবি 'ধুরন্ধর'-এর বড় চমক আসতে চলেছে এদিন, এমনও শোনা গিয়েছিল।
অনেকের মনে আবার প্রশ্ন জেগেছে রণবীর কি নতুন কোনও সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী প্রচার করছেন বা নতুন কোনও ছবির জন্য শর্ত মেনে সমস্ত পোস্ট ডিলিট করেছেন? আবার কেউ কেউ প্রশ্ন করছেন ৪০ এর দোরগোড়ায় এসে কি সমাজমাধ্যমকে চিরতরে বিদায় জানাচ্ছেন রণবীর? তবে এতগুলি প্রশ্ন সবার মনে ঘুরপাক খেলেও এর কোনও উত্তর মেলেনি।
এদিকে খবর, 'ধুরন্ধর'-এর নির্মাতারা তাঁর জন্মদিনে তাঁর প্রথম লুক প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন। এটা ভক্তদের জন্য একটা বড় চমক হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে যে, রণবীর এর মাধ্যমে জানানোর চেষ্টা করছেন যে বিশেষ কিছু আসছে, একটা উপহার তাঁর দর্শকদের জন্য। রণবীরের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য ছবিটির পরিচালক আদিত্য ধর এই পরিকল্পনা করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি