বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কেরিয়ারের শুরুতে উপহার হিসাবে আস্ত এক বাথরুম পেয়েছিলেন জ্যাকি শ্রফ! কে দিয়েছিলেন এমন 'অদ্ভুত' জিনিস?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুলাই ২০২৫ ১৮ : ০০Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ তাঁর শৈশব ও তারকা হওয়ার শুরুর দিনগুলির একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্প্রতি ভাগ করে নিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, অভাবের সংসারে ব্যক্তিগত শৌচালয় ব্যবহার করার কথা ভাবাই সেই সময় বিলাসিতা ছিল। তবুও যখন তিনি অভিনেতা হিসাবে খ্যাতি পেতে শুরু করেন, তখন তাঁর জন্য একটি শৌচালয় তৈরি হয়েছিল। যা তাঁর কাছে জীবনের বড় পাওয়া ছিল।

 

 

 

 

অভিনেতা বলেন, ‘‘আমি যখন সিনেমায় কাজ শুরু করলাম, তখন আমাদের ব্যক্তিগত শৌচালয় ছিল না। আমরা একাধিক পরিবার মিলে একটি শৌচালয় ব্যবহার করতাম। পরে আমি যখন একটু নাম করলাম, তখন কেউ একজন আমাকে আমাদের ঘরের জন্য একটি নিজস্ব বাথরুম বানিয়ে দিল।’’ জ্যাকির কথায়, ‘‘ওই বাথরুমটা ছিল আমার কাছে রোলস-রয়েসের থেকেও বড় কিছু।’’

 

 

 

 

অভিনেতা জানান, তিনি কখনও তাঁর অতীতকে ভুলে যাননি। আজও তিনি সাধারণ মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। তিনি বলেন, ‘‘মানুষ আমাকে ভালবেসে যা দিয়েছে, চেষ্টা করি সেটাকে সম্মান জানাতে।’’

 

 

 

জ্যাকি শ্রফ ‘হিরো’, ‘রাম লক্ষণ’, ‘পরিন্দা’, ‘দেবদাস’, ‘রঙ্গিলা’-সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। তবে জীবনের ছোট ছোট জিনিসকেই তিনি সবসময় বড় করে দেখেছেন। তাঁর এই সরল জীবনদর্শন ও মাটির কাছাকাছি থাকা মনোভাব দর্শকের কাছেও তাঁকে অনন্য করে তুলেছে। ওই সাক্ষাৎকারে জ্যাকি শ্রফ ফের প্রমাণ করলেন যে সত্যিকারের তারকা শুধু পর্দায় নয়, জীবনযাপনেও উদাহরণ তৈরি করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া