বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সত্যিই কি বিচ্ছেদের পথে হাঁটছেন জয়-মাহি? প্রথমদিনে কত কোটি ঘরে তুলল 'মেট্রো ইন দিনো'?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জুলাই ২০২৫ ১২ : ০৯Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

বিচ্ছেদের পথে জয়-মাহি?

 

 

জয় ভানুশালী এবং মাহি ভিজ ২০১১ সালে গাঁটছড়া বাঁধেন। দীর্ঘ দাম্পত্যের সুখের মুহূর্তই এতদিন অনুরাগীদের সামনে তুলে ধরেছেন তাঁরা। তবে এবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চারিদিকে ছড়াচ্ছে। এই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে মাহি বলেন, "যদি এমন কিছু হয়ও, আপনাদের বলব কেন? আপনারা কি আমাদের আইনজীবীর টাকা দেবেন? আপনারা কি আমাদের বাড়ির লোক?এখনকার দিনে মানুষ ওত পেতে থাকেন, খারাপ কিছু হলেই চর্চা শুরু করবেন। কোনও অপ্রীতিকর কিছু হলেই কাদা ছোড়াছুড়ি শুরু হবে। আমার অনুরোধ, নিজে বাঁচুন, অন্যদের বাঁচতে দিন।’’

 

 

 

'মেট্রো ইন দিনো'র বক্স অফিস 

 

 

 

অনুরাগ বসুর 'মেট্রো ইন দিন' ২০০৭ সালের ছবি 'লাইফ ইন আ মেট্রো'র সিক্যুয়েল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, ফাতিমা সানা শেখ, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, অনুপম খের এবং নীনা গুপ্তা। ৪ জুলাই মুক্তি পেয়েছে এই ছবি। প্রথম দিনেই দর্শকের থেকে ব্যাপক সাড়া পেয়েছে ছবিটি। প্রথম দিনেই ছবির বক্স অফিস কালেকশন প্রায় ৩.৩৫ কোটি টাকা।

 

শুটিংয়ের প্রস্তুতি 'ককটেল ২'-এর

 

 

বলিউডের অন্যতম আইকনিক রোমান্টিক কমেডি ‘ককটেল’ ফিরছে সিক্যুয়েল নিয়ে। প্রযোজক দীনেশ ভিজান ও ছবি নির্মাতা লাভ রঞ্জন এবার ‘ককটেল’কে ফ্র্যাঞ্চাইজিকে জমাটি রূপ দিতে চলেছেন, যেখানে থাকছেন নতুন মুখ—শাহিদ কাপুর, কৃতি স্যানন ও রশ্মিকা মন্দানা। জানা গেছে, ২০২৫ সালের আগস্টে শুরু হবে শুটিং, আর ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া