বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Diljit Dosanjh s presence in Border 2 accepted  but ban stays for new films

বিনোদন | ‘বর্ডার ২’ থেকেও পড়লেন বাদ? দিলজিতের ভবিষ্যতের সব ছবি নিয়ে কোন নজিরবিহীন সিদ্ধান্ত ফেডারেশনের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুলাই ২০২৫ ১৯ : ০৮Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বিখ্যাত পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ-কে ঘিরে যখন তুঙ্গে বিতর্ক, ঠিক তখনই এক ইনস্টাগ্রাম ভিডিওতে অভিনেতা-গায়ক নিজেই জানিয়ে দিলেন, তিনি এখনও ‘বর্ডার ২’ ছবির অংশ। সে ছবির শুটিং ফ্লোর থেকে সেই ভিডিও প্রকাশ করে দিলজিৎ কার্যত নিজের বাদ পড়ার গুজবকে উড়িয়ে দিলেন। একদিকে যেখানে তাঁর উপস্থিতির কারণে ছবি ঘিরে ঝড় উঠেছিল, অন্যদিকে এ দিন স্পষ্টভাবে জানা গেল, ‘বর্ডার ২’-এর নির্মাতারা এখন সরকারি ছাড়পত্র নিয়ে ছবিটি মুক্তি দিতে পারবেন—দিলজিৎ-সহ পুরো কাস্ট রেখেই।

 

এফডব্লিউআইসিই অর্থাৎ FWICE (Federation of Western India Cine Employees)-এর সভাপতি বি এন তিওয়ারি বলেছেন, “আমরা টি-সিরিজ-এর সঙ্গে তিন-চারটি বৈঠক করেছি। তারা জানিয়েছে, ছবির কাজ প্রায় শেষ। দিলজিৎ-কে নিয়ে কেবল দু’-তিন দিন শুটিং বাকি। যেহেতু এই ছবিতে কোনও পাক শিল্পী নেই এবং এটি একটি দেশপ্রেমমূলক সিনেমা, তাই আমরা ছবিটির নির্মাণে ছাড়পত্র দিয়েছি।”

 

একই সঙ্গে ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত বলেছেন, “ভূষণ কুমার স্পষ্ট জানিয়েছেন—এই বড় স্টারকাস্টের রি-শুট অসম্ভব, তাতে শুধু ক্ষতির সম্ভাবনা নয়, ছবির মুক্তিও পিছোত। আমরা কোনও প্রযোজককে হয়রান করতে চাই না। তাই আমরা সম্মতি দিয়েছি। কিন্তু... দিলজিতের সঙ্গে অ-সহযোগিতা চলবেই।”

 

 

 


এফডব্লিউআইসিই (FWICE) আগেই দেশের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানিয়ে বলেছিল, এনডিএ (NDA) চত্বরে বর্ডার ২-এর শুটিং বন্ধ করা হোক, কারণ ছবিতে দিলজিৎ আছেন। তবে এখন সেই দাবি প্রত্যাহার করেছে তারা।

 

তবে এখানেই শেষ নয়। বি এন তিওয়ারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ভবিষ্যতের কোনও নতুন ছবিতে দিলজিৎ থাকলে তাতে আমরা আপত্তি জানাব। যেখানে কাস্ট বদলানো সম্ভব, সেখানে দিলজিৎকে রাখা চলবে না।” তিনি নাম করে বলেন, “ইমতিয়াজ আলির আগামী ছবি যেটিতে দিলজিৎ প্রধান চরিত্রে আছেন, সেটি চলতে পারবে না।”

দিলজিতের জন্য এ যেন আধা জয় আর আধা শাস্তির গল্প। ‘বর্ডার ২’ নিয়ে আপাতত বিপদ কাটলেও, তাঁর বিরুদ্ধে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় অংশ এখনও ক্ষুব্ধ।একদিকে ফ্লোর থেকে হাসিমুখে ভিডিও পোস্ট, অন্যদিকে ভবিষ্যতের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া—দিলজিতের কেরিয়ার এখন যেন এক চড়া উত্তাপের ময়দান।

এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, একজন শিল্পীর রাজনৈতিক অবস্থান বা ব্যক্তিগত মত আদতে কতটা প্রভাব ফেলে তাঁর পেশাগত ভবিষ্যতের উপর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া