বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ জুলাই ২০২৫ ১৮ : ১৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: একপ্রকার ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন। বলিউডের গণ্ডি পেরিয়ে তিনি এ বার পৌঁছে গেলেন হলিউড ‘ওয়াক অফ ফেম’-এ ।আর তা একমাত্র ভারতীয় মহিলার পরিচয় নিয়েই। হ্যাঁ, এই গর্বের জায়গাটিতেই দীপিকার নাম জুড়ল এমিলি ব্লান্ট, টিমোথি শ্যালামে, র্যা চেল ম্যাকঅ্যাডামস, রামি মালেকদের মতো তাবড় তাবড় বিশ্ববিখ্যাত হলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে। বলাই বাহুল্য, বিশ্বদরবারে এই সম্মান ভারতীয় সিনেমার এক অনন্য স্বীকৃতি।
২০২৬ সালের ‘ওয়াক অফ ফেম ইডাকটিস’-দের তালিকায় দীপিকার নাম চূড়ান্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় হলিউড বুলেভার্ডে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। দীপিকার পাশাপাশি তালিকায় আছেন এমিলি ব্লান্ট, মারিও কোটিয়ার, ডেমি মুর, স্ট্যানলি টুচি, ক্রিস কলম্বাস, টিমোথি শ্যালামে সহ আরও অনেকে।
হলিউডে দীপিকার পরিচিতি মূলত XXX: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ ছবির মাধ্যমে। কিন্তু আজকের এই স্বীকৃতি শুধুই ওই একটি ছবির জন্য নয়, বরং বিশ্ব সিনেমায় তাঁর স্থিতিশীলতা, স্টারডম ও সাংস্কৃতিক প্রভাব-এর স্বীকৃতিস্বরূপ।হলিউড বুলেভার্ডের ওয়াক অফ ফেম হল সেই রাস্তাটি, যেখানে ২৭০০-রও বেশি তারকা-নামের খোদাই মাটি গেঁথে আছে। একজন ‘তারকা’ হিসেবে প্রতিষ্ঠা পেলেই তবেই এই তালিকায় নাম ওঠে। নিছক জনপ্রিয়তা নয়, প্রয়োজন প্রভাব, দীর্ঘস্থায়িত্ব এবং গ্লোবাল কনট্রিবিউশন।
প্রতি বছর হলিউড চেম্বার অফ কমার্স-এর একটি সিলেকশন প্যানেল ২০০-৩০০ মনোনয়নের মধ্যে থেকে বেছে নেয় কিছু নাম। এবং সেই নামগুলি-ই ওয়াক অফ ফেমের জন্য চূড়ান্ত হয়। অনেকেরই ধারণা, টাকা দিলেই নাকি ‘ওয়াক অফ ফেম’-এ নাম ওঠে। সেটি একদমই ভুল!
নাম চূড়ান্ত হওয়ার পর যে টাকা দিতে হয় (85,000 ডলার বা আনুমানিক ৭৩ লক্ষ টাকা), সেটি কেবল স্টারটি তৈরি ও রক্ষণাবেক্ষণের খরচ—কোনও ‘বিক্রি’ নয়! এবং এই টাকা দিতে হয় স্রেফ একবার-ই।
দীপিকার এই প্রাপ্তি শুধু তাঁর একার নয়— গোটা দেশের, বিশেষ করে ভারতীয় মহিলাদের স্বপ্নপূরণের এক শক্তিশালী বার্তা। বলিউড পেরিয়ে এসে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করার যে রাস্তাটা তিনি তৈরি করেছেন, তা ভবিষ্যতের বহু শিল্পীকে অনুপ্রাণিত করবে। দীপিকার অনুরাগীদের মতে, বলিউড থেকে হলিউডের পাথরখচিত পথে দীপিকার এই ‘তারকা’ অর্জন নিছক ফ্রেমে বাঁধানোর মত ঘটনা নয়—এটি এক সংস্কৃতির জয়, এক মহিলার লড়াই, আর এক দেশের মুখ হয়ে ওঠার কাহিনি।
‘ওয়াক অফ ফেম’-এর তারাটি এখন শুধু দীপিকার নামই বহন করছে না—বহন করছে সম্ভাবনার ছাপ, ভারতের প্রতিভার আলোকরেখা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি