বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৪ জুলাই ২০২৫ ১৮ : ০৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত পর্ন ছবির জনপ্রিয় তারকা কাইলি পেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৮ বছর। পর্ন চলচ্চিত্রে অভিনেত্রী কাইলি নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীও ছিলেন। প্রাপ্তবয়স্ক তারকার আকস্মিক মৃত্যু বিনোদন জগৎ এবং তাঁর পরিবারকে হতবাক করে দিয়েছে।
কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তাঁকে ২৫ জুন লস এঞ্জেলেসে তাঁর বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্দার করা হয়। পুলিশ জানিয়েছে, তার একজন উদ্বিগ্ন বন্ধুর কাছ থেকে তার খোঁজখবর নেওয়ার জন্য একটি ফোন এসেছিল। যতক্ষণে দমকল ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে কাইলিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে না জানালেও তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। কোনও অপরাধমূলক ঘটনা তাঁর সঙ্গে ঘটেনি বলেও জানিয়েছেন তদন্তকারীরা।
কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রেজার্স-সহ একাধিক সংস্থা। ব্রেজার্স একটি বিবৃতিতে লিখেছে, "কাইলি তাঁর হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা।"
কাইলির জন্ম ও বেড়ে ওঠা ওকলাহোমার তুলসায়। তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রেজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাইলি নেটফ্লিক্সের তথ্যচিত্রেও অভিনয় করেছেন যেটি 0প্রাপ্তবয়স্ক বিনোদন জগতের তরুণদের জীবনকে ঘিরে তৈরি। সেখানে তাঁদের ব্যক্তিগত সংগ্রাম এবং মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই দেখানো হয়েছিল।
গত কয়েক বছরে হলিউডে অতিরিক্ত মাদকসেবন, বিশেষ করে ফেন্টানিলের কারণে মৃত্যুর হার বেড়েছে। সবচেয়ে আলোচিত কিছু ঘটনার মধ্যে রয়েছে ফ্রেন্ডস তারকা ম্যাথিউ পেরি, আনা নিকোল স্মিথ, ববি ব্রাউন জুনিয়র এবং আরও অনেকে। আরও কিছুটা পিছনে গেলে এলভিস প্রিসলি, মেরিলিন মনরো এবং জ্যাকি উইলসনের মতো কিংবদন্তিদের খুঁজে পাওয়া যাবে যাঁরা সকলেই একই পথে গিয়েছেন। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের মতে, প্রেসক্রিপশন ওষুধ এখন সেলিব্রিটিদের মৃত্যুর অন্যতম বড় কারণ, এমনকি কোকেনের চেয়েও বেশি। হেরোইনের তুলনায় ৫০ গুণ শক্তিশালী এই মাদকের উৎপাদনমূল্যও অনেক কম। আমেরিকায় ২০২৩ সালে অতিরিক্ত ফেন্টানিল সেবনের কারণে ৭৫ হাজার জনের মৃত্যু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি